ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তার উদ্দেশ্যে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপসের (আইআরজিসি) সিনিয়র কমান্ডার ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ জুলাই একটি বিশেষ ফ্লাইটে করে আইআরজিসির উচ্চপদস্থ সামরিক উপদেষ্টা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির সরঞ্জাম এবং হুতিদের অর্থায়নের জন্য স্বর্ণ ইয়েমেনে পাঠানো হয়।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হুতিদের হুমকি ও হামলার সক্ষমতা আরও জোরদার করতেই তেহরান এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, মাহান এয়ারের ওই বিশেষ বিমানটিতে ১০ থেকে ২১ জন আইআরজিসি কর্মকর্তা ও সিনিয়র কমান্ডার ছিলেন, যা ইয়েমেনের রাজধানী সানায় অবতরণ করার কথা ছিল।
তবে ইরান ও হুতি গোষ্ঠী উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে। হুতিদের এক মিডিয়া কর্মকর্তা দাবি করেন, বিমানটিতে সাধারণ বেসামরিক নাগরিক ছাড়া আর কেউ ছিল না এবং সামরিক বিশেষজ্ঞ পাঠানোর খবরটি পুরোপুরি ভিত্তিহীন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্যমতে, ফ্লাইটটি মূলত প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়া হুতি প্রতিনিধিদল এবং চিকিৎসা শেষে বেসামরিক নাগরিকদের ফিরিয়ে আনার জন্য পরিচালিত হয়েছিল।
জাতীয় পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে…
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নিজের দুই কূটাভাস ও এক স্ববিরোধী আচরণের কথা তুলে ধরেছেন…
বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকে আর্জেন্টিনাজুড়ে ছড়িয়ে পড়েছে নানা অদ্ভুত ও ভিত্তিহীন ষড়যন্ত্রতত্ত্ব। মূলধারার সংবাদমাধ্যমগুলো…
দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় সিরাজগঞ্জের কামারখন্দ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী…
২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু নতুন চ্যাম্পিয়ন পাওয়ার মধ্য দিয়েই শেষ হয়নি, বরং এটি আন্তর্জাতিক ফুটবলের…
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।…
This website uses cookies.