বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকে আর্জেন্টিনাজুড়ে ছড়িয়ে পড়েছে নানা অদ্ভুত ও ভিত্তিহীন ষড়যন্ত্রতত্ত্ব। মূলধারার সংবাদমাধ্যমগুলো এসব দাবিকে পাত্তা না দিলেও হাজার হাজার নিবেদিতপ্রাণ সমর্থক প্রিয় দলের পরাজয়ের পেছনে কোনো গোপন চক্রান্ত খুঁজছেন। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, লিওনেল মেসির ড্রেসিংরুমের বক্তব্য নিয়ে ছড়ানো একটি গুজব থামাতে শেষ পর্যন্ত মুখ খুলতে হয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, কিংবদন্তি ফুটবলার মারিও কেম্পেস এবং দেশটির ফুটবল ফেডারেশনকে (এএফএ)। এর মধ্যেও একের পর এক নতুন ও বিচিত্র দাবি সামনে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্যতম একটি তত্ত্ব হচ্ছে গোলপোস্ট ও জালের অবস্থা নিয়ে। এক ব্যবহারকারীর দাবি, স্পেনের পাউ কুবারসির পায়ে লেগে বল শেষ মুহূর্তে গোললাইন পার হয়েছিল, যার ছায়াও দেখা গেছে। এ ছাড়া দাবি করা হচ্ছে, বলের ভেতরের ট্র্যাকিং চিপ নাকি দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। তবে কিংবদন্তি মারিও কেম্পেস সমর্থকদের এসব ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। আরেকটি তত্ত্বে দাবি করা হয়, ফাইনালের আগে খেলোয়াড় ও তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল, যার ভয়ে অনেকেই নাকি স্টেডিয়ামে খেলা দেখতে যাননি। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।
ফিফাকে জড়িয়েও বেশ কিছু ষড়যন্ত্রতত্ত্ব ডালপালা মেলেছে। কেউ কেউ দাবি করছেন, ম্যাচের ঠিক আগে খেলোয়াড়দের ডোপিং পরীক্ষা করিয়ে তাঁদের মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করা হয়েছিল। যদিও ফিফা স্পষ্ট করেছে, এটি টুর্নামেন্টের নিয়মিত প্রটোকলের অংশ ছিল এবং আর্জেন্টিনা দলও এ নিয়ে কোনো অভিযোগ করেনি। এমনকি একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রের দাবিও করা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্পেনের রাজা, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, আতলেতিকো মাদ্রিদ ও প্রিমিয়ার লিগকে জড়ানো হয়েছে। বলা হচ্ছে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্যানার প্রদর্শনের কারণে আন্তর্জাতিক মহল ক্ষুব্ধ হয়ে এই চক্রান্ত করে।
সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টের দাবি, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নাকি মেসিকে ট্রফি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, নয়তো দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছিল। আরেকটি তত্ত্বে বলা হয়, ফিফা আগে থেকেই ঠিক করে রেখেছিল কোনো দল টানা দুবার বিশ্বকাপ জিতবে না এবং বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থে এবার ইউরোপীয় চ্যাম্পিয়নের প্রয়োজন ছিল। ২০২৭ সালে ফিফা সভাপতির পুনর্নির্বাচনে ইউরোপীয় সমর্থন নিশ্চিত করতে ইনফান্তিনো উয়েফার সঙ্গে গোপন সমঝোতা করে স্পেনকে জিতিয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।
এ ছাড়া ফাইনালের দিন স্টেডিয়ামে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াকে গ্রেপ্তারের জন্য এফবিআই প্রস্তুত ছিল এবং সেই খবর ড্রেসিংরুমে পৌঁছানোয় খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হয়েছিল বলেও দাবি করা হচ্ছে। এমনকি লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের বহু বছর আগের সেই বিখ্যাত গোসলের ছবিটিকেও ফ্রিম্যাসনদের কোনো দীক্ষা অনুষ্ঠান বা আধিপত্য হস্তান্তরের প্রতীকী আচার হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। অন্যদিকে, লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোর চোট এবং আর্জেন্টিনার রক্ষণাত্মক খেলার পেছনে স্পোর্টস বেটিংয়ের গোপন সমঝোতার অভিযোগ আনা হয়েছে।
can সবচেয়ে উদ্ভট কিছু দাবির মধ্যে রয়েছে স্পেনের বিশ্বকাপ জয়ের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলার অনুমতি দেওয়া এবং আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের ওপর কালো জাদু প্রয়োগ করে শক্তি শুষে নেওয়ার মতো বিষয়। অনেকে নাকি ম্যাচের সময় নিজেদের শরীরে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেছিলেন। পাশাপাশি, ফাইনালে রেফারি স্লাভকো ভিনচিচের কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিও তুলেছেন অনেক আর্জেন্টাইন সমর্থক।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.