দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পাবনার স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ এই রায় প্রদান করেন।
আদালত মনিরুল ইসলামকে দুটি পৃথক মামলায় পাঁচ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৫৪ লাখ ৩০ হাজার টাকা ও ৬০ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই মামলায় মনিরুলের বাবা শহিদুল ইসলাম প্রামানিক এবং স্ত্রী ডলি বেগমকেও দোষী সাব্যস্ত করে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন না, তারা পলাতক রয়েছেন।
দুদকের পাবনা সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম অবৈধভাবে অর্জিত ৫৪ লাখ ৮০ হাজার টাকা তার বাবা শহিদুল ইসলাম প্রামানিকের মাধ্যমে বাড়ি নির্মাণে ব্যয় করেন। এছাড়া স্ত্রী ডলি বেগমের নামে ৬০ লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট (এফডিআর) করেন। এসব অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে দুদক পৃথক দুটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর আদালত অভিযুক্তদের স্থাবর ও অস্থাবর সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.