Header Premium (728×90)

দিল্লিতে নিরাপত্তা শঙ্কায় ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এই সিদ্ধান্তের ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

বন্ধ রাখা স্টেশনগুলোর তালিকায় রয়েছে— লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।

প্রাথমিক তথ্যানুযায়ী, নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে এবং বহিরাগত আন্দোলনকারীদের প্রবেশ নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সংসদ ঘেরাও কর্মসূচিকে ঘিরে দিল্লিতে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে কংগ্রেস, আম আদমি পার্টি (আপ) ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলন এবং কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতেও দিল্লির বিভিন্ন সীমান্ত এলাকায় বিক্ষোভ চলছে।

দিল্লি প্রশাসন জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানগুলোতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমান পরিস্থিতিতে বন্ধ স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়া পুরোপুরি স্থগিত রয়েছে। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং ট্রেনগুলো বন্ধ স্টেশনগুলোতে থামছে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে স্টেশনগুলো খুলে দেওয়া হবে। যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং যাত্রার আগে মেট্রো পরিষেবার সর্বশেষ তথ্য যাচাই করতে বলা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

পিরোজপুরে অনলাইন জুয়ায় আসক্ত রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন জুয়ায় জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে পড়া ওবায়দুল রহমান সুমন নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত…

2 minutes ago

পাবনার সাঁথিয়ায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

পাবনার সাঁথিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত…

3 minutes ago

পারেদেসের ফিফা নিষেধাজ্ঞার বিপক্ষে গাভি

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাতাহাতির ঘটনায় লিয়ান্দ্রো পারেদেসের ধাক্কা খেয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার…

5 minutes ago

তিস্তার পানি বৃদ্ধি ও ভাঙনে গঙ্গাচড়ায় জনদুর্ভোগ চরমে

ভারতের পাহাড়ি ঢল ও বর্ষণে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শিক্ষার্থী ও…

13 minutes ago

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, নাপিত ও কাস্টমারসহ দগ্ধ ১০

রাজধানীর বংশালে আরমান সেলুনে এসি বিস্ফোরণে নাপিত ও কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে আহতদের…

19 minutes ago

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জের চুনারুঘাট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক…

19 minutes ago

This website uses cookies.