পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন জুয়ায় জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে পড়া ওবায়দুল রহমান সুমন (৩০) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওবায়দুল বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ময়েন প্রামাণিকের ছেলে। তিনি গত পাঁচ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের সুইজগেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রির কাজ না থাকায় ওবায়দুল প্রায়ই আর্থিক ও সাংসারিক টানাটানির মধ্যে দিন কাটাতেন। অভাব-অনটনের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়দের ধারণা। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে করছে, তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নিহতের স্ত্রী সখি বেগম জানান, ওবায়দুল রাজমিস্ত্রির কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে ফেলেন। সেই ঋণের চাপ এবং মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্ত্রী দাবি করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এলএনজির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে চলমান গ্যাস সংকট আগামী দুই দিনের মধ্যে কেটে যাবে…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ছাত্র-যুব বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তার স্বার্থে ১৬টি মেট্রো স্টেশনের গেট সাময়িকভাবে বন্ধ…
আবাসন খাতের বর্তমান পরিস্থিতি ও পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন…
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ পিপলস্ লীগকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত…
গৃহপরিচারিকা প্রীতি উরাংয়ের মৃত্যুজনিত অবহেলা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও…
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি সুপ্রতিষ্ঠিত। বুধবার কুমিল্লার…
This website uses cookies.