Header Premium (728×90)

Categories: সারাদেশ

দিনাজপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বুধবার সকালে দিনাজপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারে থাকা বন্দিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার আবু নুর মো. রেজা, ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন, ডেপুটি জেলার খাতুনে জান্নাতসহ কারারক্ষীরা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের বাইরে অপেক্ষমাণ কারাবন্দিদের আত্মীয়-স্বজনদের সঙ্গেও কথা বলেন। তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মাদকের ভয়াবহতা নিয়ে আলোকপাত করেন। জেলা প্রশাসক বলেন, “আমরা সচেতন হই, অপরকে সচেতন করি, মাদকের লাগাম টেনে ধরি। মাদকের সঙ্গে কোনো প্রকার আপোষ নেই।” জেলা প্রশাসকের এই কঠোর বার্তা ও বক্তব্য শুনে উপস্থিত কারাবন্দিদের আত্মীয়-স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, দিনাজপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মো. রফিকুল ইসলাম জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে তিনি সদরসহ জেলার ১৩টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন চালাচ্ছেন এবং সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করছেন। এর পাশাপাশি জেলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তিনি নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ

দেশের পাঁচ জেলায় গত দুই মাসে শতাধিক মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার…

4 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…

7 minutes ago

পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে…

10 minutes ago

পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা

হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন…

13 minutes ago

এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান

দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের…

16 minutes ago

নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন

নারী রেফারিকে অশালীন মন্তব্য ও শারীরিক হেনস্তার দায়ে কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত…

17 minutes ago

This website uses cookies.