Header Premium (728×90)

Categories: জাতীয়

পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা

পাসপোর্ট হারানো, চুরি হওয়া কিংবা কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন ১২টি নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা। গত সোমবার উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা পরিপত্রে এই নতুন নিয়মগুলো জানানো হয়েছে, যা জারির দিন থেকেই কার্যকর করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্ট হারানো বা চুরি হওয়ার বিষয়টি দ্রুত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে বা অনলাইনে রিপোর্ট করা বাধ্যতামূলক। রিপোর্টের পর অধিদপ্তর পাসপোর্টের স্ট্যাটাস হালনাগাদ করবে। পাশাপাশি, নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। থানা কর্তৃপক্ষ ৭২ ঘণ্টার মধ্যে জিডি যাচাই করে পাসপোর্ট অধিদপ্তর বা সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠাবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাওয়া না যায়, তবে জিডির কপি দিয়েই পাসপোর্ট পুনঃ ইস্যুর আবেদন করা যাবে। এরপর অধিদপ্তর ‘লস্ট সার্কুলার’ জারি করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

পরিপত্রে জানানো হয়েছে, যদি জিডি যাচাইয়ে প্রমাণ পাওয়া যায় যে ভিসা পাওয়ার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল এবং তা অবৈধভাবে আটকে রাখা হয়েছে, তবে সেই পাসপোর্ট দ্রুত ফেরত পাওয়া সম্ভব না হলে আগের পাসপোর্ট বাতিল করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে। হারানো পাসপোর্টের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইএমএস) তা হালনাগাদ করবে এবং প্রয়োজনে ইন্টারপোলকে জানানো হবে।

বিদেশে পাসপোর্ট হারালে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। মিশনগুলো ‘লস্ট সার্কুলার’ জারি করে পুনঃ ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে। নতুন পাসপোর্ট ইস্যু করা হলে তার ডেটা পেজে পাসপোর্ট হারানোর বিষয়টি উল্লেখ থাকবে এবং ডেটাবেজে আগের পাসপোর্টের তথ্য বাতিল হিসেবে হালনাগাদ করতে হবে। আবেদনকারীর মৌলিক পরিচয় যেমন নাম, জন্মতারিখ বা মা-বাবার নাম পরিবর্তন করা যাবে না, তবে আইন অনুযায়ী অনুমোদিত সংশোধনের বিষয় আলাদাভাবে বিবেচিত হবে।

আংশিক ক্ষতিগ্রস্ত পাসপোর্টের ক্ষেত্রে শনাক্তযোগ্য অংশ থাকলে তা সমর্পণের মাধ্যমে নতুন পাসপোর্ট পাওয়া যাবে। তবে সম্পূর্ণ বিনষ্ট হলে বা পরিচয় শনাক্ত করার উপায় না থাকলে হারানো পাসপোর্টের নিয়ম অনুসরণ করতে হবে। কোনো পাসপোর্ট হারানো বা চুরির রিপোর্ট করার পর তা বাতিল করা হলে, পরবর্তীতে পাওয়া গেলেও তা আর সক্রিয় করা বা বিদেশভ্রমণে ব্যবহার করা যাবে না। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা মিশনকে বিষয়টি দ্রুত জানাতে হবে।

জরিমানার বিষয়ে নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘটনায় নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো জরিমানা দিতে হবে না। তবে দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘটনায় নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

16 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

41 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

43 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

45 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

52 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

55 minutes ago

This website uses cookies.