Header Premium (728×90)

আলজেরিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু, এখনও জ্বলছে আগুন

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। দেশের কয়েকটি এলাকায় এখনো আগুন জ্বলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি দেশটির কয়েকটি প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দেশের কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, দাবানলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া সহজ করতে সরকারি কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য সব প্রদেশকে নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিবন্ধিত সব ক্ষয়ক্ষতির সঠিক জরিপ ও তালিকা তৈরির জন্য একটি সার্বিক কার্যক্রম শুরু করার তাগিদ দেওয়া হয়েছে।

এদিকে, এখনো যেসব এলাকায় আগুন জ্বলছে, তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, আলজেরিয়ার উত্তরাঞ্চলে বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে, যার ফলে কয়েক শত দাবানলের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতেও দেশটিতে দাবানলে বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ভাঙা-গড়ার নতুন ইতিহাস

স্পেন চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে ভেঙেছে অতীতের বহু রেকর্ড। ৪৮…

4 minutes ago

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালেন বোর্ড চেয়ারম্যান

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ…

23 minutes ago

জামায়াত এমপির পদত্যাগ দাবিতে শ্যামনগরে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার…

37 minutes ago

হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়াল

দেশে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগটি ও তার উপসর্গে আরও…

47 minutes ago

‘আয়নাঘর’ পরিদর্শনে আইনজীবীদের অনুমতি, সাবেক এমপি মনুসহ ৪ জনকে হাজিরের নির্দেশ

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) তথা ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের…

50 minutes ago

ইরান যুদ্ধ নিয়ে তীব্র সমালোচনার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে।…

52 minutes ago

This website uses cookies.