Header Premium (728×90)

হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়াল

বাংলাদেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রামক ব্যাধি ও এর উপসর্গে আরও ছয়টি শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে। মারা যাওয়াদের বড় অংশই কোমলমতি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে আরও ১ হাজার ৩৭ জন হামে আক্রান্ত হয়েছেন। গত প্রায় চার মাস ধরে দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর এই ধারা অব্যাহত রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪২ হাজার ১৭৪ জন হাম ও এর উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে বিশ্বের আর কোনো দেশে এত বিপুলসংখ্যক রোগী মেলেনি।

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে নিয়মিত জমা হওয়া প্রাথমিক উপাত্ত বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। ডব্লিউএইচও জানায়, আলোচিত ছয় মাসে বিশ্বের ১৬৫টি দেশে মোট ১ লাখ ৮৬ হাজার হাম বা এর উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে সবচেয়ে বড় হাম সংকট চলছে।

বৈশ্বিক এই তালিকায় সংক্রমণের দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছে প্রতিবেশী দেশ ভারত, যেখানে ২৬ হাজার ৬০৭ জন রোগী পাওয়া গেছে। এছাড়া ১৪ হাজার ৫২১ জন রোগী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। শীর্ষ ১০টি দেশের তালিকায় থাকা অন্য দেশগুলো হলো মেক্সিকো (১২,৪৯৫ জন), পাকিস্তান (১১,০৩৭ জন), ক্যামেরুন (৯,৬৫৩ জন), কাজাখস্তান (৭,৭৩০ জন), গুয়েতেমালা (৬,৮৩২ জন), অ্যাঙ্গোলা (৬,৮১৫ জন) ও সুদান (৫,৭৬৬ জন)। চলতি বছরের শুরুতে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত ১৫ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…

10 minutes ago

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

22 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

33 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

6 hours ago

This website uses cookies.