

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। দেশের কয়েকটি এলাকায় এখনো আগুন জ্বলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি দেশটির কয়েকটি প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দেশের কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, দাবানলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া সহজ করতে সরকারি কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য সব প্রদেশকে নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিবন্ধিত সব ক্ষয়ক্ষতির সঠিক জরিপ ও তালিকা তৈরির জন্য একটি সার্বিক কার্যক্রম শুরু করার তাগিদ দেওয়া হয়েছে।
এদিকে, এখনো যেসব এলাকায় আগুন জ্বলছে, তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, আলজেরিয়ার উত্তরাঞ্চলে বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে, যার ফলে কয়েক শত দাবানলের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতেও দেশটিতে দাবানলে বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২