Header Premium (728×90)

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ভাঙা-গড়ার নতুন ইতিহাস

স্পেন চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ৩৯ দিনব্যাপী চলা ফুটবলের এই ২৪তম আসরটি কেবল মাঠের উত্তেজনাই ছড়ায়নি, বরং ফুটবল ইতিহাসের পাতায় অসংখ্য নতুন রেকর্ড ও সোনালি অধ্যায় যোগ করেছে। টুর্নামেন্টের বিন্যাস, প্রতিদ্বন্দ্বিতা এবং নানা পরিসংখ্যানের দিক থেকে এই আসরটি বিশ্ব ফুটবলকে এক নতুন বিপ্লবের মুখোমুখি করেছে।

এবারের আসরের সবচেয়ে বড় পরিবর্তন ছিল এর কলেবরে। অতীতের সব রেকর্ড ভেঙে এবারই প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে সর্বোচ্চ ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ফলে ম্যাচের সংখ্যাও ৬৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ১০৪টিতে। নকআউট পর্বে প্রথমবারের মতো যুক্ত হয়েছিল ‘রাউন্ড অব থার্টি টু’ বা শেষ ৩২-এর লড়াই। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে তিনটি দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা মিলে টুর্নামেন্টটি আয়োজন করার কৃতিত্ব দেখিয়েছে।

গোলের দিক থেকেও এবারের বিশ্বকাপ আগের সব আসরকে ছাড়িয়ে গেছে। ১০৪টি ম্যাচে মোট গোল হয়েছে ৩০৮টি, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। প্রতি ম্যাচে গোলের গড় ছিল ২.৯-এর বেশি। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৬৪টি ম্যাচে গোল হয়েছিল ১৭২টি। এবারের আসরের দ্রুততম গোলটি এসেছে মাত্র ৬৫ সেকেন্ডে। তুরস্কের বিপক্ষে ম্যাচে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা এই দ্রুততম গোলটি করেন।

খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন ইতিহাস। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার লিওনেল মেসি ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য রেকর্ড গড়েন। পরবর্তীতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলে মেসির এই মাইলফলক স্পর্শ করেন। এর আগে জার্মানির লুথার ম্যাথিউস, ইতালির জিয়ানলুই বুফেন এবং গুইলামো ওচোয়া পাঁচটি করে বিশ্বকাপে খেলার দৃষ্টান্ত দেখিয়েছিলেন।

ডাগআউটে কোচেদের দিক থেকেও একটি অনন্য রেকর্ড তৈরি হয়েছে। কুরাসাও দলের কোচ ডিক অ্যাডভোকেট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে নিজের নাম লিখিয়েছেন। তিনি ৭৮ বছর ২৭১ দিন বয়সে কুরাসাও দলকে ডাগআউট থেকে নেতৃত্ব দেন। এর আগে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ডটি ছিল চেক প্রজাতন্ত্রের মিরোস্লাভ কোবেকের দখলে, যিনি ৭৪ বছর ২৯৬ দিন বয়সে চেক দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার হুগো ব্রোস (৭৪ বছর ৭৯ দিন), ঘানার কার্লোস কুইরোজ (৭৩ বছর ১২৪ দিন) এবং গ্রিসের হার রেহাগেল (৭১ বছর) বিশ্বকাপে বয়স্ক কোচ হিসেবে পরিচিতি পান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাগুরার সাচিলাপুর বাজারে অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে…

31 seconds ago

চাঁদপুরে সাত বছরের শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. অরুণ ভূঁইয়া নামে এক…

6 minutes ago

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় সরকার: ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ…

12 minutes ago

আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী বছরের প্রথমদিকে…

19 minutes ago

জ্বালানি তেলের কোনো সংকট নেই, মজুদ নিয়ে জানাল জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই বলে আশ্বস্ত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।…

30 minutes ago

বিদায়ী নৌপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সচিবালয়ে…

35 minutes ago

This website uses cookies.