চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অরুণ ভূঁইয়া উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে। রায়ে তাকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি তার ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে বীজ পাহারা দিতে যায়। একপর্যায়ে শিশুটিকে জমিতে বসিয়ে রেখে তার ভাই খাবার খেতে গেলে অরুণ ভূঁইয়া তাকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি তার দাদিকে বিষয়টি জানায়। এরপর ১৪ জুলাই ভুক্তভোগীর বাবা মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী তদন্ত শেষে ২০২১ সালের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এর আগে ১৫ জুলাই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিল।
সরকার পক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শিরিন সুলতানা মুক্তা জানান, আদালতে ছয় জনের সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পক্ষের আইনজীবী হিসেবে অ্যাড. কামরুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন।
দেশের পাঁচ জেলায় গত দুই মাসে শতাধিক মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…
দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে…
হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন…
দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের…
নারী রেফারিকে অশালীন মন্তব্য ও শারীরিক হেনস্তার দায়ে কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত…
This website uses cookies.