Header Premium (728×90)

গাজায় স্পেনের পক্ষে ফুটবলপ্রেমীদের জোয়ার, আর্জেন্টিনার পাশে নেতানিয়াহু

বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে, তা নির্ধারণে আজ নিউ জার্সিতে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ফুটবলপ্রেমীদের মাঝে দেখা গেছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। গাজার সিংহভাগ সমর্থকই স্পেনের পক্ষ নিয়েছেন। তাদের এই সমর্থনের পেছনে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থান।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সেই সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছিলেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া, গাজার মানবিক সংকট দূর করা, যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

রাজনৈতিক অবস্থানের পাশাপাশি স্প্যানিশ জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচও গাজার মানুষের প্রতি বিভিন্ন সময়ে সংহতি জানিয়েছেন। বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল এবং ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলার মতো ব্যক্তিত্বদের এসব পদক্ষেপ ফিলিস্তিনিদের কাছে ফুটবলের গণ্ডি পেরিয়ে এক প্রতীকী গুরুত্ব পেয়েছে।

গাজার পঙ্গুদের ফুটবল দল ‘গাজা আল ইরাদা’ (গাজা ডিটারমিনেশন)-এর প্রধান কোচ হাতেম আল মাগরিবি বলেন, ‘পুরো ফিলিস্তিনি জাতি চায় স্পেন বিশ্বকাপ জিতুক।’ তিনি আরও যোগ করেন, ‘এই খেলোয়াড়রা তাদের পা বা হাত হারিয়েছে, কিন্তু যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মান প্রকাশ করার শক্তি তারা হারায়নি।’ এ সময় তিনি বিশ্বকাপ চলাকালীন প্রকাশ্যে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানানোর জন্য মিসরের কোচ হোসাম হাসানকেও বিশেষ ধন্যবাদ জানান।

তবে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলার কারণে গাজাবাসীর জন্য বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সাবেক ফুটবলার ও স্টেডিয়াম ব্যবস্থাপক আদনান আল আফিফি বলেন, ‘বিদ্যুৎ থাকলেই কেবল মানুষ খেলা দেখতে পারে। কিন্তু জ্বালানির তীব্র সংকট ও অতিরিক্ত দামের কারণে জেনারেটরও চালানো যাচ্ছে না। এর চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের।’

যুদ্ধের মাঝেও হারিয়ে যাওয়া ক্রীড়া পরিবেশ কিছুটা ফিরিয়ে আনতে গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ উপলক্ষে প্রদর্শনী ম্যাচের আয়োজন করেন আদনান আল আফিফি। এটিই বর্তমানে গাজা উপত্যকার একমাত্র সচল ফুটবল ক্লাব যেখানে খেলোয়াড়রা অনুশীলন ও খেলার সুযোগ পান। গত বৃহস্পতিবার ও শনিবার সেখানে ফিলিস্তিন ও স্পেনের প্রতীকী দলের মধ্যে বিশ্বকাপ অনুকরণে দুটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচের অনুভূতি দিতে রেফারি ছাড়াও সেখানে প্রতীকী ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থার আয়োজন করা হয়েছিল।

৩৭ বছর বয়সী আল-আফিফি বলেন, ‘পুরো পরিবেশ ছিল আবেগ ও ইতিবাচকতায় ভরা। স্পেন জাতীয় দলের প্রতি আমাদের সমর্থনের এটিই ছিল সবচেয়ে বড় প্রকাশ।’ একই সুর শোনা গেল ৩৩ বছর বয়সী ফিলিস্তিনি আহমেদ আল বোজমের কণ্ঠেও। তিনি বলেন, ‘আমি পুরোপুরি স্পেনের পক্ষে। কারণ তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে।’

এদিকে, এই মহা-লড়াইয়ের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে নিজের সমর্থন ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরাইলের বরাতে জানা গেছে, ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান।

বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেন। এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের (রোববার) ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

14 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

16 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

18 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

25 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

28 minutes ago

জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…

31 minutes ago

This website uses cookies.