ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’ ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমবে, আশা বিশ্বব্যাংক-আইএমএফের কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে ডায়রিয়া সৃষ্টিকারী একটি পরজীবীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। খালি চোখে দেখা যায় না এমন এই পরজীবীর কারণে সৃষ্ট সংক্রমণের নাম সাইক্লোস্পোরিয়াসিস। এর প্রধান উপসর্গ হলো বারবার পাতলা, পানির মতো ও তীব্র ডায়রিয়া। মূলত এই পরজীবীযুক্ত দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে মানুষ সংক্রমিত হয়।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, পহেলা মে থেকে ৯ই জুলাই পর্যন্ত দেশটিতে ৮৪৩টি নিশ্চিত সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও কয়েকশ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার জনস্বাস্থ্য সংস্থাটি জানায়, তারা দেড় হাজারের বেশি সম্ভাব্য সংক্রমণের বিষয়ে অবগত রয়েছে, যা নিশ্চিত করার জন্য আরও বিশ্লেষণের প্রয়োজন।

প্রাদুর্ভাবটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে বিস্তৃত হয়েছে। এর মধ্যে মিশিগান অঙ্গরাজ্যের পরিস্থিতি সবচেয়ে গুরুতর। রাজ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এক হাজারের বেশি মানুষের শরীরে এই সংক্রমণ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত এই প্রাদুর্ভাবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সংক্রমণের তীব্রতার কারণে ৮৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও সংক্রমণের সুনির্দিষ্ট উৎস এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তবে অতীতে এ ধরনের প্রাদুর্ভাবের সঙ্গে কাঁচা ফল ও সবজির মতো খাদ্যপণ্যের সম্পর্ক পাওয়া গিয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবী

আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬