সপ্তাহব্যাপী জানাজা ও শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দাফন কেন্দ্র করে হাজার হাজার মানুষ সড়কে জড়ো হয়েছেন। তবে শোকের এই দিনেও ইরানজুড়ে মার্কিন বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইরানের আধা-সামরিক সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বন্দর আব্বাসের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বিকেলে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন। বুশেহর প্রদেশের এক উপ-গভর্নরের বরাত দিয়ে ইরানি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা বেষ্টনীর একটি অংশে আঘাত করেছে।
তবে তাৎক্ষণিকভাবে বুশেহর পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইরানের এই দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
গত সোমবার হরমুজ প্রণালিতে ইরানি হামলার জবাবে মার্কিন বাহিনী টানা দুই দিন ধরে ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। অন্যদিকে, মার্কিন বাহিনীর এই হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।
নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…
দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…
মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…
This website uses cookies.