ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রূপগঞ্জ উপজেলা উত্তর শাখার আয়োজনে কাঞ্চন পৌরসভার কালাদী মাদরাসার সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কাঞ্চন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মায়ার বাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উত্তর থানা আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ বলেন, দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।
৩৬ জুলাই তথা ৫ আগস্টের বিজয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলাই হোক ২০২৬ সালের স্বাধীনতা দিবসের অঙ্গীকার।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক ডা. আব্দুল গাফফার মোল্লা, কাঞ্চন পৌরসভা আমীর সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেন, দাউদপুর ইউনিয়ন আমীর মোঃ কামরুজ্জামান কামাল, রূপগঞ্জ ইউনিয়ন আমীর মাওলানা আবু বকর সিদ্দিক দুলাল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মাজেদ, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, অ্যাডভোকেট ওসমান খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে একের পর এক চর জেগে ওঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে…
সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…
সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…
রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…
কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…
This website uses cookies.