Header Premium (728×90)

খেলাধুলা

ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়ন এর মিরপুর যুব সমাজের আয়োজনে মিরপুর বাজার ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সিজন ২ অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ বিকেল থেকে টুর্নামেন্ট শুরু হয়,প্রতিটি টিমে ৯ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

খেলায় প্রথম পুরস্কার হিসেবে ৭০০০টাকা ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০০০ টাকা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ, সাংগঠনিক সম্পাদক কোয়াসিম সিদ্দিকী জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন,আমি সবসময় যুবকদের সঙ্গে আছি এবং আগামীতেও এই ধরনের কার্যক্রমে থাকবো।

editor

Recent Posts

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…

3 minutes ago

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ

বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…

24 minutes ago

বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…

33 minutes ago

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…

1 hour ago

নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল

নোয়াখালীতে টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

1 hour ago

তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৩০.৭ শতাংশ এসেছে নন-কটন…

1 hour ago

This website uses cookies.