Header Premium (728×90)

আন্তর্জাতিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক এক বাংলাদেশী নাগরিক আটক

মোঃ রাব্বী হাসান,
ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি:

১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার আনুমানিক ১০.৩০ হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রসুলপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৯৯/১ এস এর নিকট ভারতের অভ্যন্তরে রসুলপুর শেখপাড়া (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮সি/১৪) নামক স্থানে ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর মাধবপুর কোম্পানী কমান্ডারের আহবানে আমড়া কোম্পানী কমান্ডারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্ণিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিক আর্চনা সুরিন (২৭), পিতা-জোসেফ সুরিন, গ্রাম-রাজবাড়ি, ডাকঘর-রাজবাড়ি, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর এর জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করতঃ বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত হওয়ায় তাকে বিএসএফ এর নিকট হতে গ্রহণ করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ঢাকায় গার্মেন্টসে চাকুরীরত ছিল। চাকুরীরত অবস্থায় ভারতীয় নাগরিক দিপংকর এর সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিয়ে করার আশ্বাস দিলে সে ভারতীয় নাগরিক রানা এর মাধ্যমে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিপংকর এর বাড়িতে অবস্থান করে।
পরবর্তীতে দিপংকর এর পিতা-মাতা তাদের বিবাহ দিতে অস্বীকার করে তারা তাৎক্ষণিক ভারতের পতিরাম থানার পুলিশকে অবগত করে।

এ প্রেক্ষিতে পতিরাম থানা পুলিশ কর্তৃক তাকে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ কর্তৃক তাকে পতিরাম থানা হতে গ্রহণ করে অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে বাংলাদেশী নাগরিক নিশ্চিত হয়ে বিজিবি’র নিকট হস্তান্তর করে।

বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিককে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

saju

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.