Header Premium (728×90)

রাজনীতি

নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ এমরুল ইসলাম,
নরসিংদী জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-৪ আসনে(বেলাবো-মনোহরদী) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল-জিহান-এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।

এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি গোলাম মোস্তুফা,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হান্নান,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় দলীয় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিএনপি বিজয় অর্জন করবে বলে তারা আশাবাদী।

saju

Recent Posts

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১১ নিরাপত্তা সদস্যসহ মোট ৩০…

11 minutes ago

আর্থিক অনিয়মের অভিযোগে এফবিআইয়ের তদন্তে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

আর্থিক লেনদেনে জালিয়াতি, কর ফাঁকি এবং অর্থপাচারের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বাণিজ্যিক কার্যক্রম নিয়ে প্রাথমিক…

3 hours ago

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম মরক্কো: প্রতিশোধের নেশায় মরিয়া মরক্কো

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে মরিয়া মরক্কো। অন্যদিকে টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে মাঠে…

4 hours ago

কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে বাধা, সংঘর্ষে আহত ১৫ জন

১২ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ডাকা প্রতিবাদ মিছিল…

4 hours ago

উখিয়ায় পাহাড়ধসে ৮ জনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ও গত তিন দিনে মোট ২১ জনের প্রাণহানির ঘটনায়…

4 hours ago

আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে যা বললেন ফ্রান্সের কোচ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের পর ফিফার পক্ষপাতের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের কোচ…

5 hours ago

This website uses cookies.