Header Premium (728×90)

আর্থিক অনিয়মের অভিযোগে এফবিআইয়ের তদন্তে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

বিশ্বকাপ চলাকালীন বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রমের ওপর আর্থিক লেনদেনে জালিয়াতি, কর ফাঁকি এবং অর্থপাচারের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। বুধবার (৮ জুলাই) আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের বরাত দিয়ে ফক্স স্পোর্টস মেক্সিকো এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এএফএ বর্তমানে গুরুতর মানি লন্ডারিং বা অর্থপাচারের অভিযোগের মুখোমুখি হয়েছে। এফবিআই খতিয়ে দেখছে যে, মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে এএফএ’র কয়েক কোটি ডলার লেনদেনে স্থানীয় আইন অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না। এই তদন্তে ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটররা এফবিআইকে সহযোগিতা করছেন। তদন্তকারীরা মূলত আন্তর্জাতিক স্পন্সরশিপ ও বাণিজ্যিক আয় থেকে আসা কয়েকশ’ মিলিয়ন ডলার কীভাবে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর করা হয়েছে, তা যাচাই করছেন।

তদন্তের বিশেষ নজরে রয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রোডএন্টার এলএলসি। প্রতিষ্ঠানটি বিদেশে এএফএ’র বিপণন আয় ও আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিল। লা নাসিওনের প্রতিবেদনে গোপন ব্যাংকিং নথি পর্যালোচনার দাবি করে বলা হয়েছে, এএফএ’র অন্তত ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ফ্লোরিডার একাধিক শেল কোম্পানির মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, এসব কোম্পানির কোনো কর্মচারী নেই এবং এগুলোর উল্লেখযোগ্য কোনো বাণিজ্যিক কার্যক্রমেরও প্রমাণ পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

তরুণ শাহরুখের সংকটে পাশে দাঁড়িয়েছিলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর

নব্বইয়ের দশকে এক অপ্রীতিকর ঘটনায় গ্রেপ্তারের পর তরুণ শাহরুখ খানকে জামিন পেতে সহায়তা করেছিলেন প্রবীণ…

13 minutes ago

মুম্বাইয়ে বিক্ষোভস্থল থেকে আটক বলিউড অভিনেতা ইমরান খান

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে সমর্থন জানাতে গিয়ে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে আটক…

23 minutes ago

সিরাজগঞ্জের চায়না বাঁধে বিকেল হলেই বাড়ছে প্রেমিক-প্রেমিকাদের ভিড়

সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী চায়না বাঁধে বিকেল হলেই বাড়ছে নানা বয়সী মানুষের ভিড়। স্কুল ফাঁকি দিয়ে…

31 minutes ago

শেখ হাসিনার সঙ্গে কথা হয়, ফিরতে চাইছেন তিনি: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মাঝেমধ্যেই কথা…

32 minutes ago

শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় আট শিক্ষার্থী ল্যাপটপ জিতেছেন। শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের…

52 minutes ago

মক্কায় ওমরাহ পালন করে আবেগঘন পোস্ট অভিনেত্রী কেয়া পায়েলের

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই…

56 minutes ago

This website uses cookies.