
বিশ্বকাপ চলাকালীন বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রমের ওপর আর্থিক লেনদেনে জালিয়াতি, কর ফাঁকি এবং অর্থপাচারের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। বুধবার (৮ জুলাই) আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের বরাত দিয়ে ফক্স স্পোর্টস মেক্সিকো এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এএফএ বর্তমানে গুরুতর মানি লন্ডারিং বা অর্থপাচারের অভিযোগের মুখোমুখি হয়েছে। এফবিআই খতিয়ে দেখছে যে, মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে এএফএ’র কয়েক কোটি ডলার লেনদেনে স্থানীয় আইন অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না। এই তদন্তে ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটররা এফবিআইকে সহযোগিতা করছেন। তদন্তকারীরা মূলত আন্তর্জাতিক স্পন্সরশিপ ও বাণিজ্যিক আয় থেকে আসা কয়েকশ' মিলিয়ন ডলার কীভাবে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর করা হয়েছে, তা যাচাই করছেন।
তদন্তের বিশেষ নজরে রয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রোডএন্টার এলএলসি। প্রতিষ্ঠানটি বিদেশে এএফএ’র বিপণন আয় ও আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিল। লা নাসিওনের প্রতিবেদনে গোপন ব্যাংকিং নথি পর্যালোচনার দাবি করে বলা হয়েছে, এএফএ’র অন্তত ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ফ্লোরিডার একাধিক শেল কোম্পানির মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, এসব কোম্পানির কোনো কর্মচারী নেই এবং এগুলোর উল্লেখযোগ্য কোনো বাণিজ্যিক কার্যক্রমেরও প্রমাণ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২