ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ কালীগঞ্জে দুই রেলক্রসিংয়ে নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ আটঘরিয়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না: আমানউল্লাহ আমান সার ডিলার নিয়োগে দুর্নীতি ও পাচারের প্রতিবাদে উত্তাল দেশ বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

মোঃ রাব্বি হাসান, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরস্থ শহিদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বিভিন্ন বাহিনী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বিজয় মেলার উদ্বোধন ও উন্মুক্ত ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ হাছানের সভাপতিত্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় : ১০:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫