রূপগঞ্জে ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
সিফাতুল মারুফ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে ইসরাইলি জারজ বাহিনির বর্বর হামলার প্রতিবাদে শির্ক-বিদ্আত নির্মূল কমিটি মুড়াপাড়া এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে সহস্ত্রাধিক সর্বস্তরের তৌহিদি জনতা ।
শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর উপজেলার মুড়াপাড়া বাজার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে এবং তারাব পৌরসভায় উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,মজলিস সুরার সদস্য
মাওলানা ইউসুফ ফরিদী,মাওলানা তাওহিদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, মাওলানা শহিদুল ইসলাম,
মুফতি মুসলিম উদ্দিন, মুফতি হাবিবুর রহমান, মুফতি ইউসুফ জামীল,মুফতি আতিকুর রহমান,ও মুফতি ইমদাদুল্লাাহ হাশেমীসহ আরো অনেক আলেম ওলামা
সমাবেশে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।
তারা আরো বলেন,ইসরাইলী অর্থ ব্যবস্থার প্রতি ঘৃনা রেখে বাংলাদেশে ইজরায়েলি সকল পণ্য অবিলম্বে বয়কট করতে হবে আমরা পাড়া মহল্লায় টিম তৈরি করে ব্যবস্থা নিবো, যদি কোন দোকানে ইজরায়েলি পণ্য পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
ফিলিস্তিন মুসলিমদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আলআকসা মসজিদ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
যেখানে নিরীহ শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন বন্ধ হয়।
পরে ফিলিস্তিনিবাসী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সৌদি আরবের রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার…
ভারতের আসাম রাজ্যে মুসলিম পরিবার উচ্ছেদ ও মসজিদ ভাঙার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ…
কুষ্টিয়া পৌর এলাকায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নতুন একটি ঘাট প্রস্তুত করা হয়েছে।…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী…
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে শান্তিচুক্তির মধ্যস্থতার চেষ্টা চালানো পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে…
সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।…
This website uses cookies.