Header Premium (728×90)

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্য কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মমিনুল হক সরকার

মোঃ মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান –ঢাকা বিভাগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, একটি কল্যাণমূখী, আদর্শ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দরকার একদল সৎ, নীতিবান আদর্শবান নেতৃত্ব ও কর্মী বাহিনী। সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব তৈরির জন্য জামায়াতে ইসলামী তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে।

তিনি আজ সকালে নারায়ণগঞ্জ জেলা আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠকে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমা, সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, , মাওলানা আশরাফুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম।

মুহাম্মদ মমিনুল হক কুরআন সুন্নাহর ভিত্তিতে ব্যাক্তি পরিবার সমাজ গঠনে কর্মীদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ইসলামের শ্বাশ্বত আদর্শই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। তিনি সমাজের সকল স্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার জন্য আহ্বান জানান।

Md Omor Sunny

Recent Posts

আবারও তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে শান্তিচুক্তির মধ্যস্থতার চেষ্টা চালানো পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে…

14 minutes ago

কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা

সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।…

15 minutes ago

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৯

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই…

15 minutes ago

ফেডারেশন কাপে পয়েন্ট হারালো মোহামেডান, জয় পেল কিংস

ফেডারেশন কাপে পিডব্লিউডির বিপক্ষে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সিটি ক্লাবকে হারিয়ে জয়ের ধারা…

20 minutes ago

ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবি অভিযান, আটক ৮৫

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবি অভিযান চালিয়ে ৮৫ জনকে…

55 minutes ago

ইউরোপে গুগল ক্লাউড বিভ্রাটে ব্যাহত ব্যাংকিং ও ডিজিটাল সেবা

ইউরোপে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাটের ফলে অনলাইন ব্যাংকিং এবং কার্ড লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল…

59 minutes ago

This website uses cookies.