Header Premium (728×90)

Categories: সারাদেশ

কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের ঘাট বাড়ল

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রমকে আরও নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে কুষ্টিয়া পৌর এলাকায় নতুন একটি ঘাট প্রস্তুত করা হয়েছে। এই নতুন ঘাটটি যুক্ত হওয়ায় এখন থেকে মোট তিনটি ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান নতুন এই ঘাটসহ মোট তিনটি ঘাটের প্রস্তুতি ও সংস্কারকাজ পরিদর্শন করেন। তিনি শহরের বড়বাজার ঘাট, মহাশ্মশান ঘাট এবং নতুন করে প্রস্তুত করা ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালীমন্দির-সংলগ্ন ঘাটটি ঘুরে দেখেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, এ বছর কুষ্টিয়া পৌর এলাকায় মোট ৪৪টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আগে বিসর্জনের জন্য মাত্র দুটি ঘাট নির্ধারিত থাকায় একসঙ্গে অনেক প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভক্তদের ভিড় ও ভোগান্তির সৃষ্টি হতো। পূজা উদযাপন কমিটির নেতাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই মূলত পৌর কর্তৃপক্ষ এই নতুন ঘাটটি প্রস্তুত করেছে।

পরিদর্শনকালে পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, ভক্তদের ভোগান্তি লাঘব এবং শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পুরোনো দুটি ঘাটের সংস্কারকাজও চলমান রয়েছে। পরিদর্শনকালে তিনি ঘাটের অবকাঠামো, আলোকসজ্জা, যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে পৌরসভার কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর আগামীকাল: মোংলা বন্দর ও বেজা ইকোনমিক জোন পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট জেলায় দিনব্যাপী সরকারি সফরে যাচ্ছেন। এ সফরে…

18 minutes ago

এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব কম হতে পারে: অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার দেশে শীতের তীব্রতা তুলনামূলক কম হতে পারে এবং স্থায়িত্বও স্বাভাবিকের চেয়ে…

38 minutes ago

হুতি হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া ও বিমার খরচ ৫০% বাড়ল

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার খরচ ৫০ শতাংশের বেশি…

41 minutes ago

দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ, অতিরিক্ত মুনাফা বন্ধের আহ্বান

ভোলার দৌলতখানে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা বাড়াতে…

54 minutes ago

পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার…

1 hour ago

ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের জেরে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এর…

3 hours ago

This website uses cookies.