প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট জেলায় দিনব্যাপী সরকারি সফরে যাচ্ছেন। এই সফরে তিনি বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্প এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শন করবেন। একইসঙ্গে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা আকাশপথে ঘুরে দেখার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে তার নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এরপর সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের দিকে যাত্রা করবেন। সকাল ১০টা নাগাদ তিনি আকাশপথে হিরণ পয়েন্ট এবং এর সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা জেলার দাকোপ উপজেলায় অবস্থিত নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ওয়ার্ডরুমের উদ্দেশে যাবেন। সেখানে মধ্যাহ্ন বিরতির পর বিকেল ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশ নেবেন তিনি। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখবেন।
দিনব্যাপী এই সরকারি কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
শক্তিশালী এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে, যা বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহ,…
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার দেশে শীতের তীব্রতা তুলনামূলক কম হতে পারে এবং স্থায়িত্বও স্বাভাবিকের চেয়ে…
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার খরচ ৫০ শতাংশের বেশি…
ভোলার দৌলতখানে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা বাড়াতে…
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার…
ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের জেরে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এর…
This website uses cookies.