দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, আগস্ট মাসে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরের গত ৭ দিনে ৩৩ জন, জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭৫ জনে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৪১৮ জন। এ পর্যন্ত মোট ৪২ হাজার ১২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৪২ জন, চট্টগ্রামে ১৭৭ জন, বরিশালে ১৪২ জন, রাজশাহীতে ১১৬ জন এবং ময়মনসিংহে ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.