Header Premium (728×90)

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল ও সিলেট বিভাগে একজন করে মোট দুইজন শিশু মারা গেছে। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে এ পর্যন্ত মোট ৯৯৯ জনের প্রাণহানি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ১০০ জন মারা গেছে এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮৯৯ জন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, হামে সবচেয়ে বেশি ৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে, যার পরেই রয়েছে বরিশাল বিভাগ যেখানে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে এবং এর পরেই সিলেট বিভাগে ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে, যাদের মধ্যে ১ হাজার ৮৯ জনকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জনে। তাদের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৪৬১ এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জনের শরীরে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

18 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

22 minutes ago

সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…

34 minutes ago

মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…

34 minutes ago

শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…

45 minutes ago

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

56 minutes ago

This website uses cookies.