পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং নগরীকে সবুজায়নের লক্ষ্য নিয়ে গুলশান সোসাইটির উদ্যোগে একটি বিশেষ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গত ৭ আগস্ট ২০২৬ তারিখে রাজধানীর গুলশানস্থ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্কে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র সঙ্গে সংহতি প্রকাশ করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং মহাসচিব জনাব মজিবুর রহমান মৃধা উপস্থিত ছিলেন। এ সময় সোসাইটির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং এলাকার সম্মানিত নাগরিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি, সোসাইটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্কের নির্ধারিত বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বক্তারা একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপণ এবং নিয়মিত গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং বায়ুদূষণ কমাতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। নগরীর সবুজায়নের এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে গুলশান সোসাইটি জানায়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে।
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত বলে জানা গেছে।…
পুলিশের হেফাজতে এক কর্মীর মৃত্যুর ঘটনায় শোক জানাতে যাওয়ার পথে উত্তর ২৪ পরগনায় বিক্ষোভের মুখে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় ইসলাম অবমাননা রোধ ও শাপলা চত্বরের ঘটনার বিচারসহ ৯…
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭২ জন…
চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের…
This website uses cookies.