চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন সমুদ্রসৈকতে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী ১০ বছরের জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। এ বিষয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি তাদের সতর্ক করে বলেন, বিএনপি সরকার জনগণের স্বার্থে কাজ করছে। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট না করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়েছে, এখন সময় দেশ গঠনের এবং জনগণের কল্যাণে কাজ করার।
প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছিল। বর্তমান সরকার সেই খাতকে পরিকল্পিতভাবে জনগণের স্বার্থে সাজানোর কাজ শুরু করেছে। এর মাধ্যমে স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং যানবাহনের জন্য গ্যাসের ব্যবস্থাও করা হবে।
চট্টগ্রামের আনোয়ারায় চীনের বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে একটি বড় জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে কয়েকশ মিল-কারখানা স্থাপিত হবে, যা স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে। এছাড়া চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মধ্যে বাঁশখালী উপজেলায় ১০ থেকে ১২ হাজার পরিবার এই কার্ডের সুবিধা পাবে।
কৃষক কার্ডের বিষয়ে তিনি জানান, ধান, পাট ও শাকসবজি চাষিদের পাশাপাশি লবণচাষিরাও এই কার্ড পাবেন। লবণের ন্যায্যমূল্য নির্ধারণের কাজ চলছে এবং দ্রুতই তা জানানো হবে, যাতে চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এছাড়া বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সমাবেশে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৩ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনের এমপি মো. জসিম উদ্দিন, আনোয়ারার এমপি সাওয়াব জামান নিজাম, বান্দরবনের এমপি সাচিং প্রু জেরি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খালিল, এপিপি নাসির উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান যুদ্ধের অবসানে…
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের জমা করা আমানত তুলতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এককালীন মূল…
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার পরিকল্পনা…
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে আহত হয়েছেন।…
This website uses cookies.