পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় রোববার সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন যে, কিছু দুর্বৃত্ত ইট ও পাথর দিয়ে তার গাড়িতে হামলা চালিয়েছে, যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারত। পুলিশের হেফাজতে এক দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে হালিশহরে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মমতা যখন ওই এলাকায় পৌঁছান, তখন বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ফেলে। অভিযোগ রয়েছে, এ সময় গাড়িতে কাদা লেপে দেওয়া হয় এবং জুতো ও পানির বোতল নিক্ষেপ করা হয়। পুরো এলাকা ‘চোর ভাগাও’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে এবং পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।
পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে মমতা বলেন, ইট ও পাথরগুলো সরাসরি গায়ে লাগলে তিনি মারা যেতে পারতেন। তিনি আরও বলেন, গাড়ির জানালা বন্ধ না থাকলে ইট তার মাথায় লাগত। তিনি অভিযোগ করেন, পুলিশের চোখের সামনেই বাইরের সমাজবিরোধীরা এই হামলা চালিয়েছে এবং পুলিশ তাদের রক্ষা করতে কোনো কার্যকর ভূমিকা নেয়নি। তার মতে, পুলিশ কেবল বিজেপিকেই সুরক্ষা দিয়ে থাকে।
মমতার সফরসঙ্গী লোকসভার সদস্য কল্যাণ ব্যানার্জি এবং রাজ্যসভার সদস্য দোলা সেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কল্যাণ ব্যানার্জি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী পুলিশকে ব্যবহার করে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন।
অন্যদিকে, রাজ্য বিজেপি এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। বিজেপি প্রধান শমীক ভট্টাচার্য স্পষ্ট করেছেন যে, এই ঘটনার সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই এবং পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য যে, পুলিশি হেফাজতে মারা যাওয়া সাবেক তৃণমূল কাউন্সিলরের স্বামী বীরজু কেওটের পরিবারের সাথে দেখা করতেই মমতা সেখানে গিয়েছিলেন। চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ার পর হাজতখানায় নির্যাতন ও পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছিলেন কেওটের স্ত্রী জেনি শর্মা। তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি পুলিশের তীব্র সমালোচনা করে বলেছেন, এফআইআরে নাম না থাকা সত্ত্বেও পুলিশ কেওটকে তুলে নিয়েছিল, যা আইনের শাসনের পরিপন্থী।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৬ই আগস্ট…
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বরখাস্ত…
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে আলোচনায় আসা হোটেল মালিক মিজানুর রহমানকে সরকারি…
এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ও বিতরণে গরমিলের পর প্রশ্ন প্রণয়ন ও পরিশোধন পদ্ধতিতে বড়…
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আগামী সোমবার…
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি…
This website uses cookies.