প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এই দাবিগুলো লিখিতভাবে পেশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সই করা লিখিত দাবিতে মূল বিষয় হিসেবে মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
দাবিনামায় ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে। শিক্ষা ক্ষেত্রে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতির কার্যকর প্রয়োগ এবং সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে ধর্মীয় শিক্ষক হিসেবে এই ডিগ্রিকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিও রয়েছে। এছাড়া প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংগঠনটি।
তাবলিগ জামাত ও বিশ্ব ইজতেমা প্রসঙ্গে হেফাজতের পক্ষ থেকে বলা হয়, উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই বাংলাদেশের তাবলিগ কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। এ সময় ভারতের মাওলানা সাদ সাহেবের বাংলাদেশে আগমনে নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি জানানো হয় এবং টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়ার আহ্বান করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৭০ জন বিশিষ্ট আলেম।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৬ই আগস্ট…
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বরখাস্ত…
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে আলোচনায় আসা হোটেল মালিক মিজানুর রহমানকে সরকারি…
এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ও বিতরণে গরমিলের পর প্রশ্ন প্রণয়ন ও পরিশোধন পদ্ধতিতে বড়…
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আগামী সোমবার…
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি…
This website uses cookies.