খুলনার শেরেবাংলা রোডের ‘শেখ বাড়ি’র ভগ্ন দেওয়ালে এখন শোভা পাচ্ছে, ‘আসিয়াছে জুলাই, খুনি হাসিনারে দেশে আন, ফাঁসিতে ঝুলাই’-এর মতো স্লোগান। একসময় যে বাড়িটির নাম উচ্চারিত হতো ভয়ে, যেখানে সিসি ক্যামেরা, সশস্ত্র পাহারা আর ভিআইপিদের আনাগোনায় এলাকা মুখর থাকত, তা আজ ধ্বংসের কঙ্কাল মাত্র। বাড়িটির ভেতর এখন আগাছা জন্মেছে, বাসা বেঁধেছে সাপ আর পোকামাকড়।
স্থানীয়দের ভাষ্যমতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষুব্ধ জনতা পর্যায়ক্রমে ভবনটির ইট, রড, জানালার গ্রিল ও টাইলসসহ যাবতীয় মূল্যবান সামগ্রী খুলে নিয়ে গেছে। এখন ভবনটির কিছু ইট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। রাতে এই ধ্বংসস্তূপে পথচারীরা মলমূত্র ত্যাগ করেন, যা ক্ষমতার দম্ভ চূর্ণ হওয়ার এক জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই—শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, বিসিবির সাবেক পরিচালক শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলালের যৌথ বাসভবন ছিল এটি। স্বয়ং শেখ হাসিনাও অতীতে একাধিকবার এখানে অবস্থান করেছেন। পাশের এক মুদি দোকানদার জানান, গত ষোলো বছর এই বাড়ির ক্ষমতার দাপট ছিল আকাশচুম্বী। মধ্যরাত পর্যন্ত বড় বড় নেতা ও পুলিশের গাড়ির বহর লেগে থাকত, আর সিভিল ড্রেসে গোয়েন্দারা নজর রাখত। অথচ আজ সেই ঝলমলে প্রাসাদ আস্তাকুঁড়ে পরিণত হয়েছে।
২০২৪ সালের ৪ আগস্ট শেখ বাড়িতে প্রথম দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ভারতে অবস্থানরত শেখ হাসিনার একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র-জনতা পুনরায় বাড়িটিতে হামলা চালায় এবং বুলডোজার দিয়ে অবকাঠামো গুঁড়িয়ে দেয়। সম্প্রতি ধ্বংসস্তূপটি সংস্কারের জন্য গোপনে প্রাচীর ও টিনশেড তৈরির চেষ্টা করা হলে জেলা প্রশাসন তা উচ্ছেদ করে।
স্থানীয় এক জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মীর মতে, শেখ বাড়ি ছিল খুলনার অনিয়মের আখড়া ও আতঙ্কের কেন্দ্র। ছাত্র-জনতার ক্ষোভের আগুনে সেই বৈষম্যের প্রতীক আজ ছাই হয়ে গেছে। এখন দূর-দূরান্ত থেকে মানুষ এখানে ক্ষমতার এই করুণ পরিণতি দেখতে আসে।
দিনাজপুরের খানসামা উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার…
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।…
হরমুজ প্রণালি খুলে দেয়া এবং যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডনাল্ড ট্রাম্প। এর জবাবে…
দেশের বিভিন্ন স্থানে চলমান দখলবাজি ও চাঁদাবাজির ঘটনাগুলোকে বিচ্ছিন্ন নয়, বরং সরকার ও ক্ষমতাসীন দলের…
এনবিআর ১০ শলাকার সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ থেকে ২১০ টাকা নির্ধারণ করে আদেশ…
ভারতের উত্তর প্রদেশে গত তিন দিনের ভারি বর্ষণ, বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু…
This website uses cookies.