Header Premium (728×90)

Categories: বিনোদন

ঢাকেশ্বরী মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন শাওন

দুর্গাপূজার বিজয়া দশমীতে শারদীয় উৎসবের আমেজে মেতে উঠেছেন বিশিষ্ট অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। দেবী দুর্গার বিদায় বেলায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত হয়ে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তিনি। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে এই আনন্দের অংশীদার হন শাওন।

উৎসবের আবহ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে শাওন উপস্থিত হওয়ার কারণ জানিয়ে বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’ সিঁদুর খেলার এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীরা একে অপরের কপালে আবির ও সিঁদুর ছড়িয়ে উৎসবের খুশি ভাগ করে নেন। আনন্দের এই পরিবেশের মাঝে দেবী দুর্গার বিসর্জনের বিষাদময় সুরও ছুঁয়ে যায় উপস্থিত ভক্তদের।

এর আগে বুধবার সকালে দশমী বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর যাবতীয় আনুষ্ঠানিকতা সূচিত হয়। ধর্মীয় বিধি মেনে দর্পণ বিসর্জনের পর ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে বরণ করে নেন এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন। পুরো ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণেই বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।

শারদীয় দুর্গোৎসবের শেষ ক্ষণে বিকেলে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের পূজা আয়োজনের ইতি ঘটছে। নিয়ম অনুযায়ী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ঐতিহ্যবাহী বিজয়া শোভাযাত্রা বের হয়ে ঢাকার বিভিন্ন মণ্ডপের শোভাযাত্রার সঙ্গে একীভূত হবে। এরপর রাজধানীর নির্ধারিত ১১টি ঘাটে দেবীর বিসর্জন সম্পন্ন করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সিরাজগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস পালিত

সিরাজগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…

18 minutes ago

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম নিহত হয়েছেন।…

39 minutes ago

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার…

56 minutes ago

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ১৫৮…

2 hours ago

শেরপুরে ড্রামে পাওয়া নারীর পরিচয় শনাক্ত করল পিবিআই

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব…

2 hours ago

সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা…

2 hours ago

This website uses cookies.