Header Premium (728×90)

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত এই মূল্য আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

সিরাজগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস পালিত

সিরাজগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…

17 minutes ago

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম নিহত হয়েছেন।…

38 minutes ago

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার…

55 minutes ago

শেরপুরে ড্রামে পাওয়া নারীর পরিচয় শনাক্ত করল পিবিআই

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব…

2 hours ago

সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা…

2 hours ago

পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গুরুতর নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এই ঝুঁকি…

2 hours ago

This website uses cookies.