শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত নারীর নাম ঝিনুক আক্তার (২৮)। তার বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন কুটেমনি ব্রিজের নিচে পানিতে ভাসমান একটি নীল প্লাস্টিকের ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শেরপুর ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের সূত্র ধরে একটি ঠিকানা পাওয়া গেলেও সেখানে গিয়ে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। নিহতের স্বজনদের পরিচয় ও তাদের সন্ধান পেতে কাজ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালের পানিতে ড্রামটি ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম খুলে গলায় কাপড় পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে। তার কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে ঝিনুক আক্তারের পরিচয় পাওয়া যায়। তবে তার পরিচয়সংক্রান্ত ঠিকানায় গিয়ে স্বজনদের কাউকে পাওয়া যায়নি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করে মরদেহ ড্রামে ভরে সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার…
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ১৫৮…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা…
পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গুরুতর নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এই ঝুঁকি…
সাইবার হামলার ঝুঁকি এড়াতে ও জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা…
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত…
This website uses cookies.