Header Premium (728×90)

পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার ফলে বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়েছে। এই ত্রুটিগুলো ব্যবহার করে পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত কমান্ড চালানো সম্ভব হতে পারে। সম্ভাব্য এই ঝুঁকি এড়াতে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের সরকারি ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে।

বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয় বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি মোকাবিলায় প্রথমেই প্রতিটি প্রতিষ্ঠানের সার্ভারগুলো যাচাই করে সেখানে পিএইচপির কোন সংস্করণ ব্যবহৃত হচ্ছে তা শনাক্ত করতে হবে। পাশাপাশি নিরাপত্তা হালনাগাদ করা হয়েছে কি না এবং সার্ভারে কোনো অননুমোদিত প্রবেশ ঘটেছে কি না, তা পরীক্ষা করা জরুরি।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট গত বৃহস্পতিবার বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে পিএইচপির ব্যবহার চিহ্নিত করে একটি তালিকা তৈরি করতে হবে। এরপর ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না তা যাচাই করে অপারেটিং সিস্টেম ও পিএইচপি সংস্করণের উপযোগী নিরাপত্তা প্যাচ বা হালনাগাদ ইনস্টল করতে হবে। হালনাগাদ শেষে ওয়েবসাইটের অনুরোধ প্রক্রিয়াকরণে ব্যবহৃত প্রকৃত পিএইচপি রানটাইমে সংশোধনী কার্যকর হয়েছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাৎক্ষণিকভাবে হালনাগাদ সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ সার্ভারে ইন্টারনেট থেকে প্রবেশাধিকার সীমিত করা, নির্দিষ্ট আইপি ঠিকানা থেকে সংযোগের অনুমতি দেওয়া এবং সন্দেহজনক সংযোগ পর্যবেক্ষণের মতো সাময়িক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষক ও হোস্টিং ডটকমের অপারেশন ম্যানেজার ইমরান হোসেন জানান, পিএইচপির এই নিরাপত্তা ত্রুটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দেশের সরকারি-বেসরকারি যেসব ওয়েবসাইট পিএইচপিতে পরিচালিত হচ্ছে, সেগুলোর সার্ভারের লগ পরীক্ষা করে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে হবে। কেবল ফায়ারওয়াল বা পাসওয়ার্ডের ওপর নির্ভর না করে নিয়মিত নিরাপত্তা প্যাচ প্রয়োগ ও সার্ভার পর্যবেক্ষণ নিশ্চিত করা জরুরি।

গত বুধবার পিএইচপির দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ পায়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডব্লিউআইজেড (Wiz)-এর গবেষকদের শনাক্ত করা এই ত্রুটিগুলো মূলত সার্ভারের মেমোরি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে সার্ভারের সংবেদনশীল তথ্য চুরি এবং দূর থেকে ক্ষতিকর কোড চালানোর ঝুঁকি তৈরি হতে পারে। প্রথম ত্রুটির মাধ্যমে মেমোরিতে থাকা তথ্য অননুমোদিতভাবে পড়া বা কার্যক্রমে বিঘ্ন ঘটানো সম্ভব এবং দ্বিতীয় ত্রুটিটি ব্যবহার করে সার্ভারে অননুমোদিত কোড চালানো যেতে পারে।

উল্লেখ্য, পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা, যা সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্ম ও সরকারি ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত হয়। বিল্টউইথ ও ডব্লিউথ্রিটেকসের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ২ কোটি ৪০ লাখ সক্রিয় ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হচ্ছে এবং সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা শনাক্ত করা গেছে এমন ওয়েবসাইটের প্রায় ৬৯ শতাংশই পিএইচপিনির্ভর। ওয়ার্ডপ্রেসের মতো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলোতেও এটি ব্যবহৃত হয়।

লিমডা হোস্টের সিটিও জুনাইদ মিয়াজী জানান, তার প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশ গ্রাহক পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ব্যবহার করেন। নিরাপত্তা ত্রুটির খবর পাওয়ার পরপরই তারা দ্রুত সার্ভারে সংশোধিত প্যাচ প্রয়োগ করেছেন। তিনি সব হোস্টিং সেবাদাতাদের সার্ভারের নিরাপত্তা পর্যবেক্ষণ এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্তে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার…

3 minutes ago

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ১৫৮…

47 minutes ago

শেরপুরে ড্রামে পাওয়া নারীর পরিচয় শনাক্ত করল পিবিআই

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব…

1 hour ago

সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা…

1 hour ago

সাইবার ঝুঁকির আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকি এড়াতে ও জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা…

2 hours ago

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে গুজব, সতর্ক করল শিক্ষা বোর্ড

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত…

2 hours ago

This website uses cookies.