Header Premium (728×90)

Categories: বিনোদন

বলিউড নায়িকাদের ট্রলিং: পুরুষদের ক্ষেত্রে ‘পরিণত’, নারীরা কেন ‘বুড়ি’?

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে তারকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল ট্রলিংয়ে রূপ নিয়েছে। তবে এই ট্রলিংয়ের ক্ষেত্রে এক অদ্ভুত দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে বলিউড অভিনেত্রীদের বেলায়। পোশাক, বয়স, চেহারা থেকে শুরু করে মাতৃত্ব বা পেশাগত সিদ্ধান্ত—সব কিছুতেই নারী তারকাদের লক্ষ্যবস্তু করা হলেও, একই ধরনের পরিস্থিতিতে পুরুষ তারকাদের ক্ষেত্রে সমাজ বেশ নমনীয়। বলিউডের বেশ কয়েকজন তারকা দম্পতির সাম্প্রতিক ও পুরোনো কিছু ঘটনা এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে সামনে এনেছে।

সম্প্রতি মা হওয়ার পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কটাক্ষ শুরু হয়েছে। ২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ক্যাটরিনা ২০২৫ সালে পুত্রসন্তান ভিহানের মা হন। ৪২ বছর বয়সে মা হওয়ার পর তাঁর শরীরে আসা স্বাভাবিক পরিবর্তন নিয়ে পুরোনো ছবির সঙ্গে তুলনা করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। অথচ একই সময়ে ভিকি কৌশলের চেহারায় পরিবর্তন আসলেও তাঁকে এমন কটাক্ষের মুখোমুখি হতে হয়নি। পুরুষ অভিনেতাদের চুলে পাক ধরা বা বয়সের ছাপকে যেখানে ‘পরিণত লুক’ বলা হয়, সেখানে অভিনেত্রীদের ক্ষেত্রে করা হয় নেতিবাচক মন্তব্য। ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে পাকিস্তানি অভিনেতা আলী জাফর লিখেছেন, প্রত্যেকেই নিজস্ব লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং মানুষের প্রতি আরও সংবেদনশীল হওয়া উচিত। সালমান খানও কড়া ভাষায় ট্রলকারীদের সমালোচনা করে বলেছেন, কারও ওজন, চেহারা বা মা হওয়া নিয়ে ট্রল করা আসলে ট্রলকারীদের পারিবারিক শিক্ষার দৈন্যতা প্রকাশ করে। এই লড়াইয়ে পরিণীতি চোপড়াও ক্যাটরিনাকে সমর্থন জানিয়েছেন।

অনুরূপভাবে, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মাতৃত্বের জার্নিও রেহাই পায়নি ট্রলকারীদের হাত থেকে। ২০১৮ সালে বিয়ে করা এই দম্পতির প্রথম সন্তান দুয়ার জন্ম হয় ২০২৪ সালের সেপ্টেম্বরে। এর প্রায় দুই বছর পর গত ১৯ সেপ্টেম্বর তাঁরা দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন। প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার পর দীপিকার ‘বেবি বাম্প’কে ভুয়া ও নকল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার পর এই আলোচনা আরও তীব্র হয়। তখন সাংবাদিক ফায়ে ডি’সুজা দীপিকার পাশে দাঁড়িয়ে লিখেছিলেন যে দীপিকা ভোট দিতে এসেছেন, নিজের শরীর বা গর্ভাবস্থা নিয়ে কারও মতামত জানতে চাননি। ফায়ের এই পোস্টে আলিয়া ভাট, পূজা ভাট, শাহিন ভাট ও সোনি রাজদান সমর্থন জানান। দ্বিতীয়বার মা হওয়ার পরও একই ট্রলিংয়ের পুনরাবৃত্তি হলে কনটেন্ট ক্রিয়েটর আরসিয়া মোরজানি ভিডিওর মাধ্যমে দীপিকার পাশে দাঁড়ান, যাতে দীপিকা নিজেই লাইক দেন। এমনকি দুই সন্তানের বয়সের ব্যবধান নিয়ে ওঠা প্রশ্নের দায়ও এককভাবে মায়ের ওপরেই চাপানো হচ্ছে।

পেশাগত সিদ্ধান্তের ক্ষেত্রেও অভিনেত্রীদের ওপর বাড়তি সামাজিক চাপ তৈরি করা হয়। সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার ‘তবাহী’ গানে অভিনেতা যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের কারণে কিয়ারা আদভানিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিয়ারা বিবাহিত ও মা হওয়ায় তাঁর এই দৃশ্যে অভিনয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, স্বামী সিদ্ধার্থ কীভাবে এই দৃশ্যের অনুমতি দিলেন। অথচ একই দৃশ্যে অভিনয় করা অভিনেতা যশও বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা হলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে কিয়ারার সহশিল্পী হুমা কুরেশি বিষয়টিকে জঘন্য আখ্যা দিয়ে বলেছেন, ছবির সাফল্যই এর জবাব দেবে। যশও সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন, দর্শক দৃশ্যটিকে সঠিক প্রেক্ষাপটে দেখেনি। টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও প্রশ্ন তুলেছেন, বিয়ে ও মাতৃত্বের পর কেন একজন নারী শিল্পীর কাছ থেকে নির্দিষ্ট ধরনের চরিত্রের প্রত্যাশা করা হবে।

বয়স বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া নিয়েও পুরুষ ও নারী তারকাদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট। সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের চেহারার পরিবর্তন নিয়ে সমাজ দুই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে। সাইফ তাঁর পঞ্চাশোর্দ্ব বয়সের শারীরিক পরিবর্তন নিয়ে কথা বললেও তা ইতিবাচকভাবে নেওয়া হয়েছে। কিন্তু কারিনাকে তাঁর বলিরেখা ও চেহারার জন্য ২০২২ সালে একটি যোগব্যায়ামের ভিডিও প্রকাশের পর ‘বুড়ি’ বলে কটাক্ষ করা হয়। এর জবাবে কারিনা লিখেছিলেন, কমেন্টে বারবার ‘বুড়ি’ শব্দটা চোখে পড়ছে! তাহলে ‘বুড়ি’ বলা কি অপমানের কিছু? আমার কাছে তো এটা শুধুই একটা শব্দ, যার অর্থ বয়সে বড়। হ্যাঁ, আমি বয়সে বড়, জীবনের অভিজ্ঞতাও বেশি।

ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ট্রলের শিকার হতে হয়েছে আলিয়া ভাটকেও। ২০২২ সালে রণবীর কাপুরকে বিয়ের কয়েক মাস পর মেয়ে রাহার জন্ম দিলে আলিয়ার ক্যারিয়ারের ক্ষতি হবে এবং তিনি ‘তাড়াহুড়া’ করেছেন বলে মন্তব্য করা হয়। আলিয়া এর জবাবে সমাজকে পিতৃতান্ত্রিক উল্লেখ করে বলেছিলেন, ‘আমি একজন নারী, কোনো পার্সেল নই।’ অন্যদিকে, একই সময়ে বাবা হওয়া রণবীরের ক্যারিয়ার নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। একইভাবে, ক্রিকেটার বিরাট কোহলির মাঠের পারফরম্যান্স খারাপ হলে বা তাঁদের পারিবারিক সিদ্ধান্তের জন্য বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাঁর স্ত্রী ও অভিনেত্রী আনুশকা শর্মাকে। এই ঘটনাগুলো স্পষ্ট করে দেয় যে, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও পুরুষ তারকাদের মূল্যায়নের ক্ষেত্রে এখনো দ্বিমুখী নীতি বজায় রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর

সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি…

6 minutes ago

স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ

স্পেনের আবাসন সংকট ও মাত্রাতিরিক্ত বাড়িভাড়ার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রধান প্রতীক মারিয়া দেল কারমেন…

7 minutes ago

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভে নেমেছে বিরোধী দলগুলো।…

9 minutes ago

লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর

নাটোরের লালপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবদল নেতার নেতৃত্বে এক চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর…

18 minutes ago

টঙ্গীতে রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

টঙ্গীর এরশাদনগরে রান্না করার সময় অগ্নিদগ্ধ মোসাম্মৎ শিলা খাতুন (৩০) চার দিন চিকিৎসাধীন থাকার পর…

19 minutes ago

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী বাংলাদেশ

ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে পানির…

21 minutes ago

This website uses cookies.