Header Premium (728×90)

Categories: বিনোদন

বলিউড তারকা ও ক্রিকেটারদের আলোচিত কিছু বিয়ের গল্প

ক্রিকেট বর্তমান সময়ে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। আর যখন এই ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে শোবিজ তারকারা যুক্ত হন, তখন তা আরও ভিন্ন মাত্রা যোগ করে। বলিউডের এমন বেশ কিছু তারকা রয়েছেন যারা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেট তারকাদের।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বিয়ে ছিল সে সময়ের এক আলোচিত ঘটনা। ১৯৬৫ সালে দিল্লির একটি পার্টিতে তাদের প্রথম দেখা হয়। ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও ১৯৬৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ের অনুষ্ঠান ছিল ২০১৭ সালের সবচেয়ে স্মরণীয় আয়োজন। দীর্ঘ প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর তারা বিয়ের পিঁড়িতে বসেন। অন্যদিকে, যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের গল্পটি বেশ দীর্ঘ। যুবরাজ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হ্যাজেলের সঙ্গে কফি খাওয়ার কথা থাকলেও তিনি প্রায়ই ফোন বন্ধ রাখতেন, যার ফলে দেখা করতে প্রায় বছরখানেক সময় লেগেছিল। অবশেষে ২০১৫ সালে বালির একটি সৈকতে তাদের বাগদান সম্পন্ন হয় এবং ২০১৬ সালে তারা বিবাহিত জীবনে প্রবেশ করেন।

সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটগের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। ‘চাক দে!’ সিনেমার হকি তারকা প্রীতি সবরওয়ালের চরিত্রে অভিনয় করা সাগরিকা ও জহির প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের ঘোষণা দেন। তবে যুবরাজ ও হ্যাজেলের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পর তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে।

ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং ও ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী গীতা বসরা ২০১৫ সালে বিয়ে করেন। বিয়ের আগে তাদের পাঁচ-ছয় বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। এছাড়া সংগীতা বিজলানি ও মোহাম্মদ আজহারউদ্দিনের সম্পর্কটিও বেশ আলোচনায় ছিল। ১৯৯৬ সালে তাদের প্রথম দেখা হয় এবং প্রেমে পড়ার পর আজহারউদ্দিন তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সংগীতাকে বিয়ে করেন। সেই সময় সংগীতা নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন আয়শা আজহার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের ভাবনায় নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি…

17 minutes ago

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…

26 minutes ago

হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…

50 minutes ago

তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…

1 hour ago

ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির

আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…

1 hour ago

বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান

বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…

1 hour ago

This website uses cookies.