Header Premium (728×90)

Categories: বিনোদন

অ্যামাজনের নতুন সিরিজে ঐতিহাসিক লুকে হাজির পাওলি দাম

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ এক ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন। নিখিল আদবানি পরিচালিত এই পিরিয়ড ড্রামাটি শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাদের আদর্শ, সাহস এবং আত্মত্যাগের গল্প নিয়েই সিরিজটি সাজানো হয়েছে।

সিরিজ মুক্তির দিন পাওলি দাম সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু নেপথ্যের ছবি শেয়ার করেছেন। এই নতুন লুক ও চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ‘দ্য রেভলিউশনারিজ’ সিরিজটির অন্যতম বড় আকর্ষণ এর ব্যতিক্রমী কাস্টিং। এখানে রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম এবং শচীন্দ্রনাথ সান্যালের চরিত্রে দেখা গেছে রোহিত সরফকে। এছাড়া প্রতিভা লাহিড়ীর ভূমিকায় অভিনয় করেছেন প্রতিভা রান্তা এবং কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে দেখা গেছে গুরফতেহ পিরজাদাকে।

এই চার বিপ্লবীর জীবন ও আদর্শকে ঘিরেই সিরিজের মূল কাহিনী এগিয়েছে। তাদের পাশাপাশি পাওলি দাম, টোটা রায়চৌধুরী এবং কাশিশ সালুজাসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া জেনারেল ডায়ারের চরিত্রে দেখা গেছে জেসন শাহকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…

6 minutes ago

মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…

10 minutes ago

গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…

17 minutes ago

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…

20 minutes ago

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…

27 minutes ago

ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও রায় অবমাননার অভিযোগে করা মামলায় দুই আইনজীবীর শুনানির…

29 minutes ago

This website uses cookies.