সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার যানজট নিরসন ও সড়ক যোগাযোগে গতি ফেরাতে প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণকাজের ফলক উন্মোচন করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ছাতক পৌরসভার ট্রাফিক পয়েন্ট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, ছাতক শহরের অন্যতম ব্যস্ত এই চার কিলোমিটার সড়কটি ফোরলেনে রূপান্তর করতে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। মেসার্স এম এম বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই মেগা উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কাজ শেষ হলে এ সড়কে যান চলাচলের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ছাতক শহরের প্রধান এই সড়কটিতে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত যানবাহনের চাপ ছিল। সড়কটি অপ্রশস্ত হওয়ায় এবং শিল্পাঞ্চল ও ব্যবসা-বাণিজ্য কেন্দ্রিক ভারী যানবাহন চলাচলের কারণে প্রায়ই সেখানে তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হতো। ফোরলেন প্রকল্পটির কাজ শেষ হলে এই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ছাতক সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.