Header Premium (728×90)

Categories: বিনোদন

ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জনে নীরব নায়িকা পূজা চেরী

বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন নয়। প্রযোজক, পরিচালক কিংবা একাধিক নায়কের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন; প্রেমের গুঞ্জন ছাপিয়ে সরাসরি বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই চিত্রনায়িকা। এমনকি ঘনিষ্ঠ মহলের কারো কারো দাবি, এরই মধ্যে নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন পূজা। তবে এই তথ্যের সত্যতা নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।

বিয়ের গুঞ্জন নিয়ে পূজা চেরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি। ফলে তাঁর এই নীরবতা ভক্তদের মধ্যে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

বিয়ে নিয়ে পূজার ইঙ্গিত অবশ্য এটিই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল, বছর দুয়েক আগেই নাকি নীরবে বাগ্‌দান সেরে ফেলেছেন এই অভিনেত্রী। পরবর্তীতে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন যে তিনি ‘এনগেজড’। সেই সঙ্গে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করলেও বাগ্‌দত্তার পরিচয় তখনো গোপন রেখেছিলেন তিনি।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আলোচনায় আসেন। সিয়াম আহমেদের বিপরীতে অভিনীত এই সিনেমার পর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’-এর মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

ফরিদপুরে বাবার মৃত্যুর পাঁচ দিন পর চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ…

7 seconds ago

সৌদিতে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে…

11 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে…

15 minutes ago

আলেমের বক্তব্যের জবাব হোক যুক্তিতে, গালিগালাজে নয়

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে মতপার্থক্য নতুন কিছু নয়। কিন্তু যখন কোনো ধর্মীয় ব্যক্তিত্বের…

16 minutes ago

অন্যের গুটি না হয়ে আলেমদের নিজস্ব রাজনীতি করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এক অনুষ্ঠানে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আলেম…

22 minutes ago

৭০০-৮০০ রিকশার মালিকানার অভিযোগ উড়িয়ে দিলেন গোলাম পরওয়ার

নিজের নামে ৭০০-৮০০টি রিকশা থাকার অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি…

26 minutes ago

This website uses cookies.