Header Premium (728×90)

Categories: বিনোদন

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করলেন বিনিয়োগকারীরা

মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠান গড়ে তোলা ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করেছেন একদল বিনিয়োগকারী। ডেলওয়্যার ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, সেলেনা গোমেজ এবং তার প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন।

মামলার নথিপত্র অনুযায়ী, মানসিক সচেতনতা বৃদ্ধিতে ২০২১ সালে প্রতিষ্ঠিত ‘ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল’ নামের এই স্টার্টআপটিতে বিনিয়োগকারীরা প্রায় ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন। অভিযোগকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ কোটিরও বেশি অনুসারী থাকা সত্ত্বেও সেলেনা মার্কেটিং প্রধান হিসেবে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি পালন করেননি। এমনকি চুক্তিতে নির্দিষ্ট প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সেলেনা ও তার দল একটি মোবাইল অ্যাপ তৈরি করতেও ব্যর্থ হয়েছে।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, সেলেনা গোমেজ কাজ করার অঙ্গীকার করে চুক্তিতে স্বাক্ষর করার ভান করেছিলেন, কিন্তু পরবর্তীতে তা সম্পূর্ণ উপেক্ষা করেছেন। বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রতিষ্ঠানটিতে কোনো লাভজনক বা নীতিগত উদ্যোগ ছিল না। এমনকি কোম্পানিটি তাদের কর্মচারীদের বেতন এবং বিক্রেতাদের পাওনা সময়মতো পরিশোধের মতো প্রাথমিক বাধ্যবাধকতাগুলোও পূরণ করতে পারেনি।

বিনিয়োগকারীরা জানিয়েছেন, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি অনলাইন সংবাদে অভ্যন্তরীণ এই বিশৃঙ্খলার তথ্য প্রকাশিত না হওয়া পর্যন্ত তারা স্টার্টআপটির নাজুক পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না। আদালতের কাছে তারা এখন তাদের বিনিয়োগকৃত অর্থ এবং আইনি খরচের সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে এই মামলার বিষয়ে সেলেনা গোমেজের কোনো প্রতিনিধির কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মামলার নথি অনুসারে, মানসিক সচেতনতা বৃদ্ধিতে ২০২১ সালে প্রতিষ্ঠিত ‘ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল’ নামক স্টার্টআপটিতে তারা প্রায় ১২ লাখ মার্কিন ডলার (১.২ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছিলেন।

বিনিয়োগকারীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ কোটিও বেশি (৫০০ মিলিয়ন) অনুসারী থাকা সত্ত্বেও, মার্কেটিং প্রধান হিসেবে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি সেলেনা দিয়েছিলেন, তা তিনি পালন করেননি। এমনকি চুক্তিতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সেলেনা ও তার দল একটি মোবাইল অ্যাপ পর্যন্ত তৈরি করতে ব্যর্থ হন

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন…

14 seconds ago

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি এমবাপ্পের

টানা দুই মৌসুম শিরোপাশূন্য থাকার পর এবার রিয়াল মাদ্রিদের সাফল্যের ধারায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী কিলিয়ান…

4 minutes ago

অবসরে যাওয়া ১ লাখ ১৪ হাজার শিক্ষক পাবেন বকেয়া পাওনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারীকে বকেয়া পাওনা প্রদান…

5 minutes ago

অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি চর্চায় তথ্যমন্ত্রীর আহ্বান

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন অসাম্প্রদায়িক চেতনা…

20 minutes ago

ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের

ভারতের রাজনৈতিক নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক…

1 hour ago

শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’: প্রেম ও দ্রোহের আধুনিক গাথা

শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কেবল একটি প্রেমের কবিতা নয়, এটি রাজনৈতিক ব্যঙ্গ, যুদ্ধবিরোধিতা এবং…

1 hour ago

This website uses cookies.