১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী ও দুষ্কৃতকারীদের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পরিকল্পনা প্রণয়ন করেছে। এর অংশ হিসেবে সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য তাদের গতিবিধি ও অপতৎপরতার ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, ১৫ আগস্টের অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বা দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের মাধ্যমে নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বাহিনীটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিভ্রান্তিমূলক পোস্ট, ছবি বা মন্তব্য আপলোডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র্যাব। এছাড়া কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে দ্রুত একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভের সময় নাটকীয়ভাবে পুলিশের…
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে…
হবিগঞ্জের আজমিরীগঞ্জে শয্যাশায়ী ও ক্যান্সার আক্রান্ত বাবা শাহাবুদ্দিন মিয়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত…
পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি ঘটনায় ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের চার কর্মকর্তা ও…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ছয় শিক্ষকের মূল…
This website uses cookies.