টানা দুই মৌসুম শিরোপাশূন্য থাকার হতাশা পেছনে ফেলে রিয়াল মাদ্রিদ এবার সাফল্যের মঞ্চে ফিরতে মরিয়া। নতুন মৌসুম শুরুর আগে লস ব্লাঙ্কোস সমর্থকদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তিনি বিশ্বাস করেন, দলের বর্তমান মানসিকতা এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা রিয়ালকে আবারও শিরোপার পথে ফিরিয়ে আনবে।
আগামী ২২ আগস্ট বাংলাদেশ সময় রাত দেড়টায় এস্পানিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের প্রস্তুতির বিষয়ে ক্লাবের অফিসিয়াল চ্যানেলে এমবাপ্পে বলেন, তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। ফরাসি এই তারকা জানান, ম্যাচ শুরু হওয়ার আগে শরীরের ওপর চাপ নিয়ন্ত্রণ করাটা জরুরি এবং প্রথম ম্যাচের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতেই তিনি কঠোর পরিশ্রম করছেন।
দলের কোচ হোসে মরিনিয়োর ভূয়সী প্রশংসা করে এমবাপ্পে বলেন, বিশ্বকাপের সময় এবং গত কয়েকদিনেও তাদের মধ্যে অনেক কথা হয়েছে। তিনি মরিনিয়োকে একজন অত্যন্ত অভিজ্ঞ কোচ হিসেবে অভিহিত করে বলেন, জয়ের ধারায় কীভাবে ফিরতে হয়, তা তার ভালোভাবেই জানা আছে।
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এমবাপ্পে কোনো রাখঢাক রাখেননি। তিনি বলেন, 'আমাদের জিততেই হবে। আমি নিশ্চিত, এবার আমরা আবার শিরোপা জিতব। আমি এ ব্যাপারে নিশ্চিত। এটা সম্ভব হবে, কারণ আমি দলের মধ্যে সেই ক্ষুধা দেখতে পাচ্ছি।' সমর্থকদের আনন্দ দেওয়া এবং শিরোপা জেতাই এখন তার মূল লক্ষ্য বলে জানান তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম গোলের স্মৃতিচারণ করতে গিয়ে এমবাপ্পে বলেন, দুই বছর আগে আজকের দিনেই উয়েফা সুপার কাপের ফাইনালে আটালান্টার বিপক্ষে তিনি প্রথম গোলটি করেছিলেন। নতুন দলের হয়ে ফাইনাল ম্যাচে গোল করার অভিজ্ঞতাকে তিনি জাদুকরী বলে উল্লেখ করেন। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে তিনি উপভোগ করছেন বলেও জানান।
মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে গোয়েন্দা ও অভিযানসংক্রান্ত সহযোগিতা বজায় রেখে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি…
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০…
ফ্রান্সে শিক্ষার্থীদের বিভিন্ন দাবির পক্ষে চলমান ব্যাপক বিক্ষোভে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার…
জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ…
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগরে উপ-নির্বাচন চলাকালীন মারধর, ভয় দেখানো এবং কারচুপির অভিযোগে সরব বিরোধীরা। দুই…
সার্বিয়ার ভিসা দেওয়ার নাম করে কিছু ট্রাভেল এজেন্সির মাধ্যমে শত শত যুবকের কাছ থেকে ৮…
This website uses cookies.