Header Premium (728×90)

Categories: জাতীয়

অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি চর্চায় তথ্যমন্ত্রীর আহ্বান

অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা সংস্কৃতিকে লালন ও পরিচর্যা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক বর্ণাঢ্য 'কাওয়ালী সন্ধ্যা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, উপমহাদেশে ইসলামের মতো শান্তির ধর্ম প্রচারে কাওয়ালী ও সুফি সংস্কৃতি একটি অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করেছে। কাওয়ালীর মূল সুরের ভেতরে এই পরম সত্যই লুকিয়ে থাকে যে, সর্বশক্তিমান স্রষ্টা কেবল কঠোর বিচারক নন, বরং তিনি তাঁর সৃষ্টির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

জাতীয় প্রেস ক্লাবের বর্তমান নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে জহির উদ্দিন স্বপন বলেন, তারা বাউল সংগীত সন্ধ্যারও আয়োজন করতে যাচ্ছে। কাওয়ালী ও বাউল সংগীতের এই সম্মিলনের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাব দেশের আসল জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করছে। তিনি সরকারের পক্ষ থেকে এ ধরনের অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করার কথা পুনর্ব্যক্ত করেন।

গণমাধ্যমের স্বাধীনতা ও প্রেস ক্লাবের সাথে নিজের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে যতদিন আছি, প্রেস ক্লাবের একজন সদস্য হিসেবে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে অত্যন্ত ঘনিষ্ঠ। সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের কল্যাণে আমরা এক হয়ে কাজ করে যাব।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

আফগানিস্তানে বাগানের মাটি খুঁড়ে মিলল সোভিয়েত আমলের অবিস্ফোরিত বোমা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের সির গ্রামের এক বাসিন্দার ব্যক্তিগত বাগান থেকে ৫০০ কেজি ওজনের একটি…

12 minutes ago

ব্রেখটের আয়নায় ফ্যাসিবাদ ও ক্ষমতার উত্থান-পতনের রাজনীতি

জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখট তার বিখ্যাত নাটকে ফ্যাসিবাদ, ক্ষমতা ও স্বৈরতন্ত্রের উত্থান নিয়ে যে প্রশ্ন…

21 minutes ago

১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন…

45 minutes ago

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি এমবাপ্পের

টানা দুই মৌসুম শিরোপাশূন্য থাকার পর এবার রিয়াল মাদ্রিদের সাফল্যের ধারায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী কিলিয়ান…

49 minutes ago

অবসরে যাওয়া ১ লাখ ১৪ হাজার শিক্ষক পাবেন বকেয়া পাওনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারীকে বকেয়া পাওনা প্রদান…

50 minutes ago

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করলেন বিনিয়োগকারীরা

মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠানে চুক্তি ভঙ্গের দায়ে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা…

2 hours ago

This website uses cookies.