অ্যানিমেটেড সিনেমার প্রতি সব শ্রেণির দর্শকের বিশেষ আগ্রহ রয়েছে। ছোটদের জন্য নির্মিত হলেও তরুণ-যুবকসহ সব বয়সের মানুষই এসব সিনেমা দেখতে পছন্দ করেন। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম মোয়ানার লাইভ-অ্যাকশন সংস্করণ নিয়ে এ সপ্তাহে হলিউডের পর্দায় হাজির হচ্ছে ডিজনি। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এবং অগ্রিম টিকিট বুকিংয়েও মিলছে দারুণ সাড়া।
বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, এই বিগ-বাজেট প্রজেক্টটি মুক্তির প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার বা প্রায় ১৬শ কোটি টাকা আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। এর মধ্যে আমেরিকার বাজার থেকে প্রায় ৬ কোটি ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৭ কোটি থেকে সাড়ে ৭ কোটি ডলার আসার সম্ভাবনা রয়েছে। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতে সিনেমাটি ভালো সাড়া ফেলবে বলে আশা করছেন নির্মাতারা।
ডিজনির এই নতুন ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ক্যাথরিন লাগা’আইয়ার। জনপ্রিয় চরিত্র মাউই হিসেবে ফিরছেন দ্য রক খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন। প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াই এই ছবিতে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। উন্নত ভিজ্যুয়াল, পরিচিত গান এবং আবেগঘন গল্পের কারণে সিনেমাটি দর্শকদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে।
উল্লেখ্য যে, ২০১৬ সালে মাত্র ১৫ কোটি ডলার বাজেটে নির্মিত মোয়ানা অ্যানিমেশন ছবিটি বিশ্বজুড়ে ৬৮ কোটি ডলারের বেশি ব্যবসা করেছিল। এরপর ডিজনি প্লাস ওটিটি প্ল্যাটফর্মেও এটি বছরের পর বছর রেকর্ড ভিউ পেয়েছে। এছাড়া এর সিক্যুয়েল মোয়ানা ২ বক্স অফিসে ইতিহাস গড়ে ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলারের গণ্ডি পার করেছে। সেই নস্টালজিয়াকে পুঁজি করে লাইভ-অ্যাকশন মোয়ানা দর্শকদের মন কতটা জয় করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধান নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুর…
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো…
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই পর্যটক বলে ধারণা করছে…
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম। শনিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি…
ইয়েমেনের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে অল্পের…
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, নির্বাচনী এলাকায়…
This website uses cookies.