Header Premium (728×90)

Categories: শিক্ষা

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের নতুন সুযোগ ও ভিসা নীতিমালা

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে যারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না, তাদের জন্য ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ চালু করা হবে।

নতুন নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের পুরো মেয়াদ পড়াশোনা সম্পন্ন করতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ক্রেডিট নেওয়া বা রিকগনিশন অব প্রায়োর লার্নিংয়ের মাধ্যমে প্রাপ্ত ক্রেডিট এই যোগ্যতার ক্ষেত্রে গণনা করা হবে না। আবেদনকারীর স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা বিদেশের কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারে এবং ডিগ্রি অর্জনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট (আইকিউএ) প্রয়োজন হবে না, তবে সনদ ও অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

যাঁরা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার শর্ত পূরণে সক্ষম নন, তাদের জন্য চালু হওয়া ছয় মাসের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আওতায় খোলামেলা কাজের সুযোগ থাকবে। লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো কোর্স নিউজিল্যান্ডে কমপক্ষে ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করে শেষ করলে এই ভিসার জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর জীবনযাপনের খরচ বাবদ কমপক্ষে ৫,০০০ নিউজিল্যান্ড ডলার থাকা আবশ্যক। শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে এই ভিসার জন্য আবেদন করতে হবে।

নতুন এই শর্ট-টার্ম ভিসার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রাখা হয়েছে। এই ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না এবং একজন শিক্ষার্থী এটি একবারই গ্রহণ করতে পারবেন। এছাড়া এই ভিসা নিয়ে নিজস্ব ব্যবসার মালিক হওয়া যাবে না এবং সঙ্গীকে ওয়ার্ক ভিসা বা সন্তানকে ডিপেনডেন্ট চাইল্ড স্টুডেন্ট ভিসা দেওয়ার জন্য আবেদন করা যাবে না। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নিউজিল্যান্ডের ইনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে উভয় ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…

6 minutes ago

মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…

9 minutes ago

গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…

17 minutes ago

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…

19 minutes ago

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…

26 minutes ago

ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও রায় অবমাননার অভিযোগে করা মামলায় দুই আইনজীবীর শুনানির…

29 minutes ago

This website uses cookies.