Header Premium (728×90)

শিক্ষা ও ক্যাম্পাস

রংপুর উচ্চ বিদ্যালয়সহ ৮০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত : বহিষ্কার ৫, অনুপস্থিত ৫৭৭

স্টাফ রিপোর্টার রংপুর।

সারাদেশে একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন রংপুরে অনুপস্থিত ৫৭৭ জন পরীক্ষার্থী এবং প্রক্সি ও অন্য অপরাধের কারণে বহিষ্কার হয়েছে ৫ জন পরীক্ষার্থী।

আজ (১০ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রমিজ আলম।

অফিস সূত্রে জানা যায়, রংপুর বিভাগে এবারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৪১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে ৫১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯৪২৯ জন, এসএসসি (দাখিল) ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৬৫২ জন এবং এসএসসি (ভোক) মোট পরীক্ষার্থী ২৯৮৯ জন। এরমধ্যে অনুপস্থিত এসএসসি ২৯৬ জন, দাখিলে ২৫৮ জন এবং ভোকেশনালে ২৩ জন।
তবে প্রক্সি ও অন্যান্য অপরাধের কারণে দাখিল পরীক্ষার্থীর ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯ টার মধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যান। পরে ঠিক সাড়ে ৯ টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হলে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। ঠিক সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। এবারে রংপুর নগরীর রংপুর জিলা স্কুল, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কেরানীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড় দরগা উচ্চ বিদ্যালয়, দরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, আনন্দলোক বিদ্যাপীঠ ও হাইস্কুল, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, সরকারি টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রংপুর উচ্চ বিদ্যালয়সহ ৮০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আর অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। এদিকে পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা।

অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য রংপুর মেট্রোপলিটন এলাকার ২১টি পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রমিজ আলম জানান, পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভালো। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।

Md Omor Sunny

Recent Posts

বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফলে একাধিক অসুস্থ সদস্য নিয়ে মানবেতর জীবনযাপন করা ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ…

8 minutes ago

কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে একের পর এক চর জেগে ওঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে…

44 minutes ago

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…

2 hours ago

আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…

2 hours ago

অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ

সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…

3 hours ago

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

3 hours ago

This website uses cookies.