Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

জলঢাকায় পরকীয়ার টানে প্রেমিকের বাড়িতে গৃহবধূ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান বুরো প্রধান রংপুর

নীলফামারী জলঢাকায় পরকীয়ার টানে প্রেমিকের বাড়িতে এক গৃহবধূ।  প্রেমিক বাড়িতে প্রেমিকাকে রেখে লাপাত্তা হয়েছেন।

বুধবার   রাতে উপজেলার কৈমারী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিন্যাকুড়ি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিকা গৃহবধূ বর্তমানে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন করছেন। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

সুত্রমতে গত ৩ বছর পূর্বে পারিবারিক ভাবে একই ইউনিয়নের বড়ঘাট মাষ্টারের ডাঙ্গা এলাকায় ময়ুরী বেগম (১৯) কে বিয়ে করেন বিন্যাকুড়ী গ্রামের বাবুল হোসেন এর পুত্র জাহাঙ্গীর আলম (২৪)।

বিয়ের পর দাম্পত্য জীবন ভালোই চলছিল। কিন্তূ বছর খানেক পর স্ত্রী ময়ুরী বেগম  একই এলাকার মানিক হোসেন (৫৫) এর কলেজ পড়ুয়া ছেলে ফারুক হোসেন এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে। তাদের এই পরকীয়া এলাকায় ছোট বড় সকলেই জানেন বলে  জানান গৃহবধূ ময়ুরীর জা নুর নাহার বেগম (২৬)।

ময়ুরীর স্বামী জাহাঙ্গীর আলম জানান, আমার স্ত্রীর পরকীয়ার বিষয়টি কমবেশি সকলেই অবগত। তাকে সাশিয়ে সব ঠিকঠাক রাখার বিষয়ে তাগিদ দেই। কিন্তূ এর পরও আমার স্ত্রী ময়ুরী ফারুকের বাড়িতে গিয়ে উঠেছে বিয়ের দাবীতে। এখন আর আমার ঘরে ওই পরকীয়া নারীকে তোলা সম্ভব নয়।

ময়ুরী বেগম জানান, দেড় বছর থেকে ফারুকের সঙ্গে আমার সম্পর্ক। এ জন্য ফারুকের বাড়িতে এসেছি। কিন্তূ তিনি আমায় বাড়িতে দেখে লাপাত্তা হয়েছে। আমার দাবী প্রথম স্বামী ছেড়ে এখানে এসেছি ফারুককে বিয়ে করতে। ফাকরু যদি বিয়ে না করে তাহলে আমার আত্নহত্যা করা ছাড়া উপায় নেই।

নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, ফারুক ছাত্র হলেও বখাটে স্বভাবের। এর আগেও সে অন্য নারীর জীবন নষ্ট করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পরকীয়া নারী বিয়ের দাবীতে প্রেমিক ফারুকের বাড়িতে অনশন করছে।

Md Omor Sunny

Recent Posts

ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা

চার বছরের যুদ্ধবিরতির পর চলতি গ্রীষ্মে ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন তৃতীয় বৃহত্তম…

18 minutes ago

পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান

পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…

41 minutes ago

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…

55 minutes ago

রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী

চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…

1 hour ago

জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…

2 hours ago

আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক

সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…

2 hours ago

This website uses cookies.